ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৪ জুন, ২০২৫, ১০:৫৯ দুপুর

কোটালীপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কোটালীপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুকুরে ডুবে সোহান শেখ নামে ১৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৪ জুন) উপজেলার কুশলা ইউনিয়নের কান্দি আমবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সোহান শেখ কান্দি আমবাড়ী গ্রামের হামিম শেখের ছেলে।

আরও পড়ুন

শিশুটির চাচা কামাল শেখ জানান, বেলা ১১টার দিকে সোহান বাড়ির উঠানে খেলা করছিল। কিছু সময় পরে তাকে উঠানে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে সোহানকে উদ্ধার করে কোটালীপাড়া ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশীদ বলেন, কুশলা ইউনিয়নের কান্দি আমবাড়ী গ্রামে ১৪ মাসের একটি শিশু পানিতে পড়ে মারা গেছে বলে শুনেছি। ধারণা করা হচ্ছে, শিশুটি খেলতে গিয়ে পানিতে পড়ে মারা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিরক্ষা মিশনের মেয়াদ বাড়াল জাতিসংঘ

৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার

স্বপ্ন ছিল ঢাবির শিক্ষক হওয়ার, জীবন নিয়ে গেল ঝলমলে জগতে

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে ইরান: ফিফা সভাপতি

রাষ্ট্রপতির সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময়

দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা