ভিডিও শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৪ জুন, ২০২৫, ১০:৩০ দুপুর

৭০ বছর লিভ ইন শেষে বিয়ের পিঁড়িতে ৮ সন্তানের বাবা-মা!

ছবি : সংগৃহিত,৭০ বছর লিভ ইন শেষে বিয়ের পিঁড়িতে ৮ সন্তানের বাবা-মা!

আন্তর্জাতিক ডেস্ক : ভালোবাসার যে বয়স নেই, তা প্রমাণ করলেন ভারতের রাজস্থানের এক জুটি। দীর্ঘ ৭০ বছর একসঙ্গে (লিভ ইন) কাটিয়ে জীবনের শেষ প্রান্তে এসে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ৯৫ বছর বয়সী রামাভাই খারারি ও ৯০ বছর বয়সী জিওয়ালি দেবী।


জানা গেছে, ভারতের রাজস্থানের ডুঙারপুর জেলার বাসিন্দা রামাভাই খারারি ও জিওয়ালি দেবী দীর্ঘ ৭০ বছর লিভ-ইন সম্পর্কে ছিলেন। সাত দশকেরও বেশি সময় ধরে এক ছাদের নিচে বসবাস করলেও এতদিন কোনো আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠান করেননি। তাদের রয়েছে আট সন্তান; যাদের অনেকেই পঞ্চাশ পেরিয়ে গেছেন। এমনকি তাদের নাতি-নাতনিদেরও অনেকের বিয়ে হয়ে গেছে।


সম্প্রতি রামাভাই ও জিওয়ালি দেবী সিদ্ধান্ত নেন, জীবনের এই পর্যায়ে এসে তারা বিয়েটা সেরে ফেলবেন। আর তাতে পরিবারের কারও কোনো আপত্তি ছিল না। তাদের ইচ্ছেকে সম্মান জানিয়ে পরিবার আয়োজন করে জমকালো বিয়ের অনুষ্ঠান। ডিজে, গায়ে হলুদ, সাতপাকে বাঁধা— সব ধরণের আনুষ্ঠানিকতা ছিল বিয়েতে। বাড়ি সাজানো হয় আলোকসজ্জায়, আর গোটা গ্রাম অংশ নেয় আনন্দঘন এই আয়োজনে।

আরও পড়ুন

নবদম্পতির ছেলে কান্তিলাল খারারি বলেন, ‘বাবা-মা যখন বিয়ের কথা বলেন, তখন আমরা সবাই আনন্দে রাজি হয়ে যাই। ওদের খুশিতেই আমাদের আনন্দ।’

বিবাহিত জীবনের সাত দশক পর আনুষ্ঠানিক বিয়ের এই ব্যতিক্রমী ঘটনাটি এখন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, ছুঁয়ে গেছে বহু মানুষের হৃদয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তজুড়ে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি

ঠাকুরগাঁওয়ে মাদকের অভিযোগে স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৮

কুড়িগ্রামের রাজারহাটে ল্যাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব এক মাসে ২ শতাধিক গরুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে আবারও কবর খুঁড়ে কঙ্কাল চুরি

বগুড়ার সোনাতলায় নুসরাত হত্যার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রংপুরের পীরগঞ্জে ইয়াবা কারবারি মা-ছেলে গ্রেফতার