ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৪ জুন, ২০২৫, ০৯:৪৩ সকাল

সিলেটে পাথর শ্রমিকদের রোষানলে দুই উপদেষ্টা

সিলেটে পাথর শ্রমিকদের রোষানলে দুই উপদেষ্টা, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেছেন পাথর শ্রমিকরা। আজ শনিবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার জাফলং ইসিএ এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শ্রমিকদের রোষানলে পড়েন।

জানা গেছে, জাফলং ইসিএ এলাকা পরিদর্শন শেষে উপদেষ্টারা ফেরার পথে জাফলং বাজার এলাকায় উত্তেজিত স্থানীয় পাথর শ্রমিকরা উপদেষ্টাদের গাড়ি আটকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এসময় বিক্ষোভকারীদের কয়েকজন রাস্তায় শুয়ে পড়েন। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে উপদেষ্টাদের নিরাপদে ঘটনাস্থল থেকে নিয়ে আসে। দুপুর সাড়ে ১২টার দিকে উপদেষ্টারা হরিপুর গেস্টহাউজে পৌঁছেছেন বলে জানা গেছে। এদিন জাফলং পর্যটন এলাকা পরিদর্শন শেষে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, অবৈধভাবে পাথর উত্তোলন করে জাফলং ও এর আশেপাশের এলাকার পরিবেশ ধ্বংস করা হচ্ছে। জাফলংয়ের অবৈধ পাথর ক্রাশারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। 

আরও পড়ুন

এছাড়াও উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সিলেটের আর কোনো পাথর কোয়ারি খুলে দিবে না সরকার। জাফলং পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে। এমনটি হলে এ অঞ্চলের পাথর শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান তৈরি হবে।উপদেষ্টার এই বক্তব্যের পরে তাদের গাড়ি আটকিয়ে বিক্ষোভ করে পাথর শ্রমিকরা। 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ জানান, আকস্মিকভাবে স্থানীয় কিছু পাথর শ্রমিক উপদেষ্টাদের গাড়ি আটকে দেয়। পরে পুলিশ দ্রুত তাদের সরিয়ে রাস্তা পরিষ্কার করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে আজ

রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪

সারাদেশে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

শিক্ষার্থীদের ফ্রি ওয়াই-ফাই দেবে সরকার: শিক্ষামন্ত্রী

ভোটের অধিকার লঙ্ঘনের সাক্ষী পাওয়া যাচ্ছে : জামায়াত আমির

ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইরান