ভিডিও মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৪ জুন, ২০২৫, ০২:৫৮ দুপুর

ইসরায়েলে পাল্টা হামলায় ইরানে আনন্দমিছিল

ইসরায়েলে পাল্টা হামলায় ইরানে আনন্দমিছিল, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তেহরানজুড়ে ইরানীরা উল্লাস করেছেন। নারী-পুরুষ-নির্বিশেষে বিপুল মানুষ দেশটির জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে আসেন। অনেক নারীকেও দেখা গেছে পতাকা হাতে সড়কে আনন্দমিছিল করতে। 

ইরানের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত অন্তত ৬৩ জন আহত হয়েছেন। তেল আবিব ও জেরুসালেমে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বিবিসি। এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইসরায়েলের তেল আবিব শহরের দক্ষিণে রিশোন লেজিয়োন এলাকায় বাড়িঘরের কাছে ইরানের রকেট হামলায় অন্তত একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক প্যারামেডিক সদস্যকে পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে দেখে, সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ও কয়েকজন ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, শুক্রবার ভোররাতে ২০০ যুদ্ধবিমান দিয়ে ইরানের প্রায় ১০০ স্থানে হামলা করেছে ইসরায়েল। এ হামলায় ইরানের সেনাপ্রধান, রেভ্যলুশনারি গার্ডের প্রধানসহ ৬ পরমাণু বিজ্ঞানী ও অর্ধ শতাধিকের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েল হামলা করে ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে। ইরান এর জবাবে ‘অপারেশন ট্রু প্রমিজ ৩’ নামে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। সূত্র : বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া জামায়াতের আমির আবুল হাশেমের জানাজা সম্পন্ন

আবারও মা হচ্ছেন সোনম কাপুর

২০২৬ হতে চলেছে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর

নরসিংদীতে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে যে অবস্থানে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৫৭ হাজার টন গম