ভিডিও বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৪ জুন, ২০২৫, ০১:৩১ দুপুর

শিয়াল মারার ফাঁদে প্রাণ গেল যুবকের

শিয়াল মারার ফাঁদে প্রাণ গেল যুবকের, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : রাজশাহীর বাগমারা উপজেলায় শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মমিন (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৪ জুন) সকালে উপজেলার মোহনপুর গ্রামের একটি পোলট্রি খামার থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, গত শুক্রবার রাতে কোনো এক সময়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আবদুল মমিন খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। শনিবার সকালে একই গ্রামের ইউসুফ আলীর পোল্ট্রি খামারের পাশে তারের সঙ্গে জড়িয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। থানায় খবর দেওয়া হলে সকাল ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহত আবদুল মমিনের বড় ভাই আশরাফুল ইসলাম বলেন, আমার ভাই আবদুল মমিন মানসিক প্রতিবন্ধী। এজন্য বিয়েও করেনি। নিজের মতো করে চলাফেরা করতো, রাতে বাড়িতে থেকে বের হয়ে আর আসেনি। প্রায় রাতেই সে বাড়ি থেকে বের হয়ে আবার চলে আসে। প্রতিবেশি ইউসুফ আলী তার পোল্ট্রি খামারের শিয়াল তাড়ানোর জন্য খোলা তার দিয়ে তাতে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখেন। অবৈধ সংযোগে আটকা পড়ে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। 

পোল্ট্রি খামারের মালিক ইউসুফ আলী বলেন, তিনি দীর্ঘদিন ধরে পোল্ট্রি খামারের সঙ্গে জড়িত। ঈদের আগে এলাকায় শিয়ালের উপদ্রব বেড়ে যায়। প্রতি রাতেই খামারে হামলা করে মুরগি ছিনিয়ে নেয় শিয়াল। এক দিনে ৫০টি মুরগি খামার থেকে শিয়াল মুরগি খেয়ে ফেলেছে। এজন্য খামারের পাশে খোলা তার দিয়ে রাত ১২টার পর থেকে শিয়াল মারার ফাঁদ পেতে রাখেন। তবে কাজটি ঠিক হয়নি বলে স্বীকার করেন।

আরও পড়ুন

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। তবে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়টি বিদ্যুৎ বিভাগ দেখবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যালয় খুলে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টানাল আ.লীগ নেতাকর্মীরা

নাইজেরিয়ায় সিসা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৮

১০০ দিনের কর্মপরিকল্পনা দিল বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়

প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ইফতার করাতে সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

প্রাথমিকের ছুটির তালিকা সংশোধন, বছরে ছুটি ৬৭ দিন

রমজানে ঢাবিতে খাদ্যের মান বৃদ্ধি ও মূল্য হ্রাসের দাবি জানালো ছাত্রদল