ভিডিও বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৩ জুন, ২০২৫, ০৫:৩৪ বিকাল

বগুড়ায় ইসমাইল আকন্দ নামের এক যুবক ছুরিকাহত

বগুড়ায় ইসমাইল আকন্দ নামের এক যুবক ছুরিকাহত। প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের দক্ষিণ বৃন্দাবন পাড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইসমাইল আকন্দ নামে যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ইসমাইল আকন্দ ওই এলাকার খোকা আকন্দের ছেলে।

স্থানীয়রা জানায়, ব্যবসায়ীক দ্বন্দ্বের জের ধরে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কতিপয় দুর্বৃত্ত ইসমাইল আকন্দকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে দেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, এ ঘটনায় মামলা হয়নি।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল

হরমুজ প্রণালী কেন এতো গুরুত্বপূর্ণ?

দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ভবনে হামলা

অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুললেন তানজিন তিশা

উপসাগরীয় দেশগুলোতে ইরানের আক্রমণ 'অবিশ্বাস্যরকম ভুল কৌশল': তুরস্ক

ইরানে সর্বোচ্চ নেতা নির্বাচনের পরিষদ ভবনে হামলা