ভিডিও রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৩ জুন, ২০২৫, ০৩:৫৫ দুপুর

বগুড়ায় চোরাই মোটরসাইকেলসহ ২ জন গ্রেফতার

বগুড়ায় চোরাই মোটরসাইকেলসহ ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় চোরাই ২টি মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম গতকাল বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে শহরের পুরান বগুড়া এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের ওই ২ সদস্যকে গ্রেফতারসহ তাদের হেফাজত হতে মোটরসাইকেল দু’টি উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলো, বগুড়া সদরের হুকমাপুর এলাকার মৃত ফারাজ মুন্সির ছেলে জাহিদুল ইসলাম (৩০) ও জেলার নন্দীগ্রাম উপজেলারকড়ইহাট এলাকার আশরাফুল ইসলামের ছেলে মোঃ এরশাদ আলী (৩৫)। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ জুন দিনগত রাতে বাদীর বাড়ির গ্যারেজ থেকে দু’টি মোটরসাইকেল কে বা কারা চুরি করে নিয়ে যায়।

আরও পড়ুন

এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পুরান বগুড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত আসামি জাহিদুল ইসলাম ও এরশাদ আলীকে গ্রেফতার করে। পরে তাদের হেফাজত হতে চোরাই মোটরসাইকেল দু’টি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের পরাজিত যোদ্ধারা ফণা তোলার চেষ্টা করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মারা গেলেন অস্কারজয়ী চলচ্চিত্র সম্পাদক মার্সিয়া লুকাস

রিয়াল মাদ্রিদেই ফিরছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ মরিনহো

ব্রাজিলের দর্শকদের ইউটিউবে বিনামূল্যে বিশ্বকাপের সব ম্যাচ দেখার সুযোগ

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ