ভিডিও রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১৩ জুন, ২০২৫, ০৯:৫৩ রাত

বগুড়া দুপচাঁচিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় শালিস বৈঠকে রায় দেয়াকে কেন্দ্র করে মারামারি, আটক ২

বগুড়া দুপচাঁচিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় শালিস বৈঠকে রায় দেয়াকে কেন্দ্র করে মারামারি, আটক ২। ছবি : দৈনিক করতোয়া

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা ইসলামপুর খানাবাড়ি এলাকায় শিশুকে ধর্ষণের ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে শালিসি বৈঠকে রায় দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারির ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে।

জানা গেছে, উপজেলা সদরের ইসলামপুর খানাবাড়ি এলাকায় জনৈক আক্কাস আলীর (৪৬) বিরুদ্ধে একই এলাকার তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ আনা হয়। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার রাতে গ্রামেই শালিসি বৈঠক বসে। স্থানীয় মেম্বার বাবু সরদার জানান, বৈঠকে আক্কাস আলীর বিরুদ্ধে অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়ানি।

অভিযোগের কোন সত্যতা না পাওয়া সত্বেও গ্রামের কয়েকজন মাতব্বর আক্কাস আলীকে কান ধরে উঠা বসাসহ নাকে খৎ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এতেই দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টিসহ মারামারি শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আক্কাস আলী আহত হয়। এসময় বৈঠকে উপস্থিত জনগণ দু’পক্ষের দু’জনকে আটক করে।

আরও পড়ুন

তারা হলেন, উপজেলা সদরের পশ্চিম আলোহালী গ্রামের আজিজুল হকের ছেলে মামরুল ইসলাম ও ইসলামপুর খানাবাড়ি এলাকার মৃত শুকুর আলীর ছেলে ছালাম শেখ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আটককৃত দু’জনকে থানায় নিয়ে আসে। এ বিষয়ে পুলিশ পরিদর্শক তদন্ত নাসিরুল ইসলাম জানান, মারামারির ঘটনায় আটক দু’জনকে আজ শুক্রবার (১৩ জুন) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় গেলে বিডিআর নাম ফিরিয়ে আনা হবে: তারেক রহমান

গিওকারেসের জোড়া গোলে সান্ডারল্যান্ডকে উড়িয়ে দিল আর্সেনাল

বাংলাদেশে প্রাণঘাতী হয়ে উঠছে নিপাহর মতো আরেক ভাইরাস

‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত: ডেপুটি প্রেস সচিব

১০ জনের টটেনহ্যামকে হারিয়ে ম্যানইউর টানা চার জয়

‘প্রেমিকের সহায়তায়’ মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রাখেন মা