ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ জুন, ২০২৫, ০১:৪৯ দুপুর

দিনাজপুরের খানসামায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দিনাজপুরের খানসামায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু। প্রতীকী ছবি

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের বৃন্দার বাজারে হরিবাসর চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন রায়(৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে রাসকালী মন্দিরে দুর্ঘটনাটি ঘটে। জীবন রায় উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক তাপস রায়ের ছেলে।

পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হরিবাসরের সময় মন্দিরে বিদ্যুৎ সংযোগের মূল তারে অসাবধানতাবশত স্পর্শ করলে জীবন রায় বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকেরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

খানসামা উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকার বলেন, এ ধরণের অনাকাক্সিক্ষত দুর্ঘটনা এড়াতে সকলকে আরও সতর্ক ও সচেতন হতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’