ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ জুন, ২০২৫, ১২:৫১ দুপুর

লক্ষ্মীপুরে শ্বাসনালিতে খিচুড়ি আটকে  ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে শ্বাসনালিতে খিচুড়ি আটকে  ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক:  লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকায় নানা বাড়িতে শ্বাসনালিতে খিচুড়ি আটকে অরি দাস নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১২ জুন) শিশুটির নানা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। 

অরি দাস ফেনী জেলার কার্তিক দাস ও শর্মি দাস দম্পতির শিশু ছেলে। ঈদের বন্ধে শিশুটি মা-বাবার সঙ্গে লক্ষ্মীপুরে নানার বাড়িতে বেড়াতে আসে।

আরও পড়ুন

প্রতিবেশী স্বর্ণা দাস জানান, ঈদের বন্ধে ছেলে অরিকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন শর্মি। দুপুরে শিশুটিকে খিচুড়ি খাওয়ানোর সময় অসাবধানতাবশত খাবার গলায় আটকে যায়। পরে অরিকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির এমন মৃত্যুতে বাকরুদ্ধ ওই পরিবার।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল বলেন, ‘‘শিশুটিকে খিচুড়ি খাওয়ানোর সময় অসাবধানতাবশত শ্বাসনালিতে আটকে যায়। এতে শিশুটির মৃত্যু হয়েছে। শিশুকে খাওয়ানোর ক্ষেত্রে এজন্য মাকে সতর্ক থাকতে হবে। কোনও রকম তাড়াহুড়া করা যাবে না। ধৈর্য্য সহকারে খাওয়াতে হবে।’’ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল