ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ জুন, ২০২৫, ০৯:১৮ সকাল

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে ৮০ হাজার টাকা লুট

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে ৮০ হাজার টাকা লুট

খুলনায় বনি আমিন (৩৪) নামে এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীকে গুলি করে ৮০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।  

আজ বৃহস্পতিবার (১২ জুন) রাত সাড়ে ১২টার দিকে খুলনার পূর্ব রূপসা এলাকার নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ বনি আমিন ওই এলাকার মো. নিজাম উদ্দিনের ছেলে।

 

আরও পড়ুন

স্থানীয়রা জানান, বনি আমিনের রূপসা কলেজের পাশে বিকাশ ও ফ্লেক্সিলোডের দোকান রয়েছে। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে দোকান খুলতে বাধ্য করেন। পরে পিস্তল দিয়ে তার বাঁ পায়ের হাঁটুর ওপর গুলি করেন। যাওয়ার আগে দুর্বৃত্তরা তার ক্যাশে থাকা নগদ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যান।

জানা গেছে, বনি আমিন খুলনার শীর্ষ সন্ত্রাসী মীর মামুন গ্রুপের সদস্য ছিলেন। মাদকের টাকা গ্রাহকদের কাছ থেকে বিকাশের মাধ্যমে সংগ্রহ করতেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রাহমান জানান, রাতে এ ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। তবে সকালে তিনি লোকমুখে গুলির ঘটনাটি শুনেছেন। ঘটনা তদন্ত করার জন্য ভিকটিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকিজ ডেইরিতে এরিয়া ম্যানেজার পদে জনবল নিয়োগ

লেবাননে ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনায় ভারতের উদ্বেগ

অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস

জাতীয় সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন বেড়ে ১৫০

এসএসসির খাতায় নম্বর দেয়া নিয়ে যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের