ভিডিও রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৩ জুন, ২০২৫, ০৭:৪৬ সকাল

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক

বাসা থেকে রওয়ানা দিয়েছেন তারেক রহমান

সংগৃহিত,বাসা থেকে রওয়ানা দিয়েছেন তারেক রহমান

যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে বসছেন। লন্ডনের স্থানীয় সময় (১৩ জুন) সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে এ বৈঠক হওয়ার কথা। এরই মধ্যে বাসা থেকে রওয়ানা হয়েছেন তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সময় দুপুর ১ টায় বাসা থেকে রওয়ানা হয়েছেন। তার সঙ্গে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

আরও পড়ুন

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে ড. ইউনূস ও তারেক রহমানের আলোচনার কেন্দ্রে থাকবে রাজনৈতিক সংকট ও নির্বাচন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাইয়ে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে পাকিস্তানি নিহত

জাতীয় নাগরিক পার্টির নারী সংগঠনের আত্মপ্রকাশ আজ

ইরান থেকে মিসাইল নিক্ষেপ, লেবানন থেকে ইসরায়েলে ছোড়া হলো রকেট

প্রথমবারের মতো ইরানের তেলক্ষেত্র লক্ষ্য করে ইসরায়েলের হামলা

তামিমের সেঞ্চুরির পর আফিফ-নাহিদের বলে জয় বিসিবি একাদশের

আন্তর্জাতিক নারী দিবস আজ