ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ জুন, ২০২৫, ০৩:৫২ দুপুর

বগুড়ার সারিয়াকান্দিতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দিতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার, ছবি : দৈনিক করতোয়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে প্রাইভেট পড়ানোর পর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মশিউর রহমান মিশু (২৫) নামে একজন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। মিশু সারিয়াকান্দি শহীদ মুক্তিযোদ্ধা মন্টু বিদ্যালয়ের গণিত বিষয়ের খন্ডকালীন শিক্ষক।

অপরদিকে ধর্ষনের শিকার শিক্ষার্থী সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। এ বিষয়ে ধর্ষনের শিকার শিক্ষার্থীর বাবা বাদি হয়ে সারিয়াকান্দি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পরে সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে শিক্ষক মিশু গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষনের শিকার ওই শিক্ষার্থী অভিযুক্ত মিশুর ভাড়া বাসায় সকাল ৭ টা থেকে শুরু করে ৯ টা পর্যন্ত গণিত ও বিজ্ঞান বিষয়ে প্রাইভেট পড়তো। গত ৩ মাস প্রাইভেট পড়ার পর মিশু ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিত। প্রাইভেট শেষে অন্যান্য শিক্ষার্থীদের ছুটি দিলেও বেশি পড়ানোর কথা বলে ওই শিক্ষার্থীকে দেড়িতে ছুটি দেওয়া হতো। এমতাবস্থায় গত ৫ জুন সকালে প্রাইভেটের অপর শিক্ষার্থীদের ছুটি দিয়ে ওই শিক্ষার্থীকে বেশি পড়ানোর কথা বলে আটকে রাখা হয়। পরে সকাল ৯ টার পর হত্যার ভয় দেখিয়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন শিক্ষক মিশু। পরে ওই শিক্ষার্থী বাসায় এসে গত কয়েকদিনই ধরেই মনখারাপ অবস্থায় ছিল। পরে তার মনখারাপের কারণ জানতে চাইলে ওই শিক্ষার্থী গত মঙ্গলবার তার পরিবারের কাছে বিষয়টি জানায়। পরে এ বিষয়ে শিক্ষার্থীর বাবা বাদি হয়ে সারিয়াকান্দি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ শিক্ষক মিশুকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন

শিক্ষার্থীর বাবা বলেন, আমিও একজন শিক্ষক। শিক্ষক কারিকুলাম প্রশিক্ষণে শিক্ষক মিশুর সাথে আমার পরিচয় হয়েছে। এরপর তার কাছে আমার মেয়েকে পড়তে দেই। একজন শিক্ষকের কাছে ছাত্রী যদি নিরাপদ না থাকে, তাহলে তারা আর তারা কোথায় নিরাপত্তা পাবে। একজন শিক্ষক হিসেবে সরকারের কাছে আমি এর উপযুক্ত বিচার চাই।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, মামলার ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক মিশুকে গ্রেফতার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার সকালে বগুড়া জেলার আদালতে প্রেরণ করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ তখনই বন্ধ হবে, যখন আমি অন্তর থেকে অনুভব করব : ট্রাম্প

ছেলের হামলায় পরকীয়ায় আসক্ত বাবা হাসপাতালে ভর্তি

ভিয়েতনাম ম্যাচে থাকছেন হামজা

একযোগে ইসরায়েলে আঘাত হানলো ইরানের ৩০টি ক্ষেপণাস্ত্র 

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদ ফ্লোরে আলোচনা হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী