ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১২ জুন, ২০২৫, ০৩:৪৫ দুপুর

আংশিক কমিটি গঠনের প্রায় ৯ মাস পর

বগুড়ায় ছাত্রদলের পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা

বগুড়ায় ছাত্রদলের পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা, প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : আংশিক কমিটি গঠনের প্রায় ৯ মাস পর বগুড়া জেলা ছাত্রদলের ১৬১ সদস্যের কমিটি ঘোষনা করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির গত ৪ জুন বগুড়া জেলা ছাত্রদলের এই কমিটি অনুমোদন করেন। এর আগে গত বছরের ১৩ সেপ্টেম্বর হাবিবুর রশিদ সন্ধানকে সভাপতি ও এম রাকিবুল হাসান পলাশকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা করা হয়। আংশিক কমিটি ঘোষনার প্রায় ৯ মাস পর পুর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হলো।

এদিকে এই কমিটি ঘোষনার পর পরই পদবঞ্চিতরা ঘোষিত কমিটি পকেট কমিটি এবং ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি বলে উল্লেখ করে অনশন শুরু করেন। এরপর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সহিদ উন নবী সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ তাদের মূল্যায়ন করা হবে মর্মে আশ্বাস দিলে ছাত্রদলের নেতারা অনশন থেকে দূরে সরে আসেন।

আরও পড়ুন

ঘোষিত কমিটিকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মামদুদুর রহমান সানজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আশা সিদ্দিকি রাকিব,সামস ইসলাম সাগরকে সাংগঠনিক সম্পাদক সোহান হোসেনকে দপ্তর সম্পাদক, জামিউল হাসান জিহাদকে প্রচার সম্পাদক, রিয়াদুজ্জামান রিয়াদকে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নাহিদ মিয়াকে পাঠাগার সম্পাদক, মাহিদুল হাসান সোহাগকে তথ্য ও গবেষণা সম্পাদক, ফাহিম শাহরিয়ারকে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, সাগর হোসেনকে ক্রীড়া সম্পাদক, ডা. উম্মে হানি পৃথ্বীকে স্বাস্থ্য সম্পাদক, এড. জেসমিন আক্তার শিখাকে আইন সম্পাদক, আব্দুল ওহাব সাংস্কৃতিক সম্পাদক, সুমাইয়া রশিদ কথা সহ-সাংস্কৃতিক সম্পাদক, জনি সরকার রাজন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, নাজমুল হুদা রিফাত যোগাযোগ সম্পাদক, মাসাদ্দিকুর রহমান রক্সি অর্থ সম্পাদক, রুবাইয়া আক্তার ছাত্রী বিষয়ক সম্পাদক, রাজু আহম্মেদ দিপু শিক্ষা ও পাঠচক্র সম্পাদক, নূরে তালহা ধর্ম সম্পাদক, হাসিবুল ইসলাম হাসিব সমাজসেবা সম্পাদক, ময়নুল হাসান সিয়াম কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক, খালিদ বিন ওয়ালিদ আন্তর্জাতিক সম্পাদক, রাশেদুল ইসলাম লিমন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, রফিকুল ইসলাম রফিক মানবাধিকার সম্পাদক, ফজলে রাব্বি মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক, মহি উদ্দিন গণমাধ্যম সম্পাদক, আব্দুল জলিল পরিবেশ ও জলবায়ু সম্পাদক, নয়ন মিয়া মানব সম্পদ বিষয়ক সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহনগঞ্জে প্রধান শিক্ষকের কারসাজিতে সাড়ে ৫ লাখ টাকা গায়েব

জুনে চালু হতে পারে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

পটিয়ায় লবণ মিল শ্রমিকের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, কারখানা বন্ধ

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই : জামায়াত আমির

প্রধানমন্ত্রীর সাথে এবি পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ

যশোরে অস্ত্র ও ককটেলসহ যুবক আটক