ভিডিও সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ জুন, ২০২৫, ০৩:১৬ দুপুর

বগুড়ার শেরপুরে সুদের টাকা না পেয়ে গাভী নিয়ে গেল কারবারি

বগুড়ার শেরপুরে সুদের টাকা না পেয়ে গাভী নিয়ে গেল কারবারি, প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুরে সুদের টাকার জন্য গাভী নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার ছিরেন, চঞ্চল, অশোক ও গৌতম নামে কয়েকজন সুদ কারবারির বিরুদ্ধে। ৫০ হাজার টাকা নিয়ে সুদসহ ৭০ হাজার টাকা পরিশোধ করার পরে আরও ৫০ হাজার টাকার দাবিতে গাভী টি নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী অঞ্জলী রানী (৪৫)।

এলাকাবাসী ও শেরপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বিশালপুর ইউনিয়নের নয়লাপাড়া গ্রামের অঞ্জলী রানী একই গ্রামের ভিম বর্মনের ছেলে ছিরেন বর্মন, ছফেন বর্মনের ছেলে চঞ্চল, কালু বর্মনের ছেলে গৌতম বর্মন, প্রভাত বর্মনের ছেলে অশোক বর্মনের কাছ থেকে দুই বছর আগে ৫০ হাজার টাকা ঋণ নেন। অঞ্জলী তাদের ৭০ হাজার টাকা পরিশোধ করলেও বেশকিছু দিন হলো তারা আরও ৫০ হাজার টাকার দাবিতে নানা রকম হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার দিনের বেলায় মাঠের মধ্য থেকে অঞ্জলীর সাত মাসের গর্ভবতী একটি গাভী জোর করে নিয়ে যায়। পরে অঞ্জলী জানতে পেরে গাভী টি আনতে গেলে তারা ৫০ হাজার টাকা ছাড়া গাভী দেবে না বলে জানায়। এলাকাবাসী জানান, তারা সমিতির নাম করে এলাকায় দীর্ঘদিন ধরে চড়া সুদে মানুষকে টাকা দেয় এবং জোর করে ভয় দেখিয়ে টাকা আদায় করে।

আরও পড়ুন

বিশালপুর ইউনিয়ন পরিষদের ওই ওয়ার্ডের ইউপি সদস্য পবন বলেন, ছিরেন, চঞ্চল, গৌতম ও অশোককে ডেকে এনে সুরাহার চেষ্টা করেছিলাম, তারা ৫০ টাকা ছাড়া গাভী দেবে না বলে জানিয়ে দেয়। তবে আগামী রোববার শালিসের মাধ্যমে বিষয়টি সুরাহা করা হবে বলে জানান।এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন বলেন, অভিযোগ পেয়ে পুলিশ পাঠিয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ১৩তম সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া

ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের আবুল কালাম আঙ্গুর চাষে সফল

জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু ২০ মে থেকে

দিনাজপুরের কাহারোলে ব্রিজ আছে, রাস্তা নেই

নাটোরের সিংড়ায় এক রাতে ছয়টি ট্রান্সফরমার চুরি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকাসক্ত স্বামীর পিটুনিতে প্রাণ গেল গৃহবধূর