ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ জুন, ২০২৫, ০৩:১৩ দুপুর

করোনা রোগীদের পরীক্ষা নিরীক্ষা

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন আরটি-পিসিআর ল্যাব স্থাপন 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন আরটি-পিসিআর ল্যাব স্থাপন , ছবি সংগৃহীত

রংপুর প্রতিনিধি : করোনা রোগীদের পরীক্ষা নিরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন একটি আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। গত দেড় মাস আগে এই ল্যাব স্থাপন করা হলেও জনবলের অভাবে তা চালু করা সম্ভব হচ্ছে না। তবে রংপুর মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাব চালু রয়েছে। 
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবটি কবে নাগাদ এটি চালু হবে তা হাসপাতালের কোন কর্মকর্তাই তা বলতে পারে নাই।

হাসপাতালের এক কর্মকর্তা জানান, করোনা রোগীদের দ্রুত পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করার জন্য গত দেড় মাস আগে হাসপাতালে এই আরটি-পিসিআর ল্যাবটি স্থাপন করা হয়। যারা এই ল্যাবের দায়িত্ব পালন করবেন তাদের যে প্রশিক্ষণের দরকার সেটা তাদের নেই। ফলে এটি চালু করা সম্ভব হচ্ছে না। যারা এই র‌্যাবটি স্থাপন করেছেন তারাই এসে প্রশিক্ষণ দেওয়ার পর এটা চালু করা হবে। আশা করছি আগামী মাসের প্রথম সপ্তাহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন স্থাপন করা আরটি-পিসিআর ল্যাবটি চালু কবে।

হাসপাতালের এই আরটি-পিসিআর ল্যাবটি চালু না হলেও র‌্যাপিড এন্টিজেন টেস্ট কীট (কোভিড-১৯) পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ৩ হাজারটি র‌্যাপিড এন্টিজেন টেস্ট কীট (কোভিড-১৯) সরবরাহের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে গতকাল বৃহস্পতিবার পত্র দিয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত সহকারী ইসরাদুল হক জানান, করোনা পরীক্ষার জন্য ৩ হাজার র‌্যাপিড এন্টিজেন টেস্ট কীটের (কোভিড-১৯) বরাদ্দ চাহিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ে পত্র দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে এগুলো পাওয়া যাবে বলে তিনি জানান।

আরও পড়ুন

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৮ অক্টোবর থেকে রংপুর বিভাগে করোনা সংক্রমণের হার শূনের কোঠায় নেমে আসতে থাকে। প্রায় তিন বছর ধরে এই অঞ্চলে করোনা শনাক্তের হার শূন্যের কোঠায় রয়েছে।

বিগত সময়ে ৩ লাখ ৫৩ হাজার ৫০৫ জনের নমুনা পরীক্ষা করে ৬৪ হাজার ৮৯৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৬৩ হাজার ৪৯৫ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৯১ জনের। রংপুর বিভাগে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুরে। এ জেলায় সর্বোচ্চ ৩৪১ জন মারা গেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩০৪ জনের মৃত্যু হয়েছে রংপুর জেলায়।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া খাতুন জানান, করোনার নমুনা পরীক্ষার কীট মজুদ নেই। আমরা ঢাকায় যোগাযোগ করেছি। আশা করি আগামী সপ্তাহের মধ্যে কীট হাতে এসে পৌঁছাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী