ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ জুন, ২০২৫, ০২:৪৭ দুপুর

ব্যাংক বন্ধ থাকায় সাঁথিয়ার এটিএম বুথে গ্রাহকদের উপচে পড়া ভিড়

ব্যাংক বন্ধ থাকায় সাঁথিয়ার এটিএম বুথে গ্রাহকদের উপচে পড়া ভিড়, ছবি সংগৃহীত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : ঈদুল আযহার লম্বা ছুটিতে এখনও বন্ধ রয়েছে ব্যাংকে লেনদেন। ব্যাংক বন্ধ থাকায় লম্বা লাইন পড়েছে পাবনার সাঁথিয়ার বিভিন্ন এটিএম বুথে। ঈদের পর থেকেই এটিএম বুথে টাকা না থাকায় হয়রানির শিকার হচ্ছে গ্রাহকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, নাড়ির টানে বাড়িতে আসা গ্রাহকদের টাকা ফুরিয়ে যাওয়ায় গত সোমবার থেকেই গ্রাহকরা তাতের স্ব স্ব এটিএম বুথে ছুটছিল। টাকার ব্যাপক চাহিদা থাকায় তা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। কোথাও কোথাও বুথে টাকা থাকলেও সেখানে দেখা যায় গ্রাহকদের উপচে পড়া ভিড়। গ্রাহকরা দ্রুত টাকা পেতে এক স্থান থেকে অন্য স্থানে ছোটাছুটি করতে দেখা যায় টাকা প্রত্যাশীদের।

উপজেলার রঘুরামপুরের আব্দুল কদ্দুসের ছেলে দেলোয়ার হোসেন। তিনি চাকরি করেন পল্লীবিদ্যুত অফিসে চট্টগ্রামে। তিনি জানান, গত বুধবার সাঁথিয়া সদরের ডাচ বাংলা ব্যাংকের বুথে গেলে সেখান থেকে জানান বুথে টাকা নেই। সদরের বুথে টাকা না পেয়ে উপজেলার কাশিনাথপুর ডাচ বাংলা ব্যাংকের বুথে লাইন দিয়ে দাঁড়াই। কিছুক্ষণ পর জানান এখানেও টাকা নাই। আজ বৃহস্পতিবার সকালে তিনি টাকা পান বলে জানান। এদিকে কাশিনাথপুরে ইসলামী ব্যাংকের  ও যমুনা ব্যাংকের এটিএম বুথ রয়েছে। এই দুই বুথে টাকা না থাকা তা বন্ধ রয়েছে।

আরও পড়ুন

সাঁথিয়া সদরের ডাচ বাংলা ব্যাংকের বুথের সিকিউরিটি আল হক জানান, ঈদুল আযাহায় লম্বা ছুটির কারণে ব্যাংকগুলো বন্ধ থাকায় পর্যাপ্ত টাকা নেই। তাই গ্রাহকরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে টাকা উত্তোলন করছেন। এতে বুর্থে লাইন পড়েছে ব্যাংক খুললেই টাকার সমস্যা হবে না।

আজ বৃহস্পতিবার দুপুরে কাশিনাথপুরে সরেজমিনে গেলে দেখা যায় ডাচ বাংলা ব্যাংকের বুথে গ্রাহকদের উপচে পড়া ভিড়। টাকা তোলার জন্য গ্রাহকরা লম্বা লাইন ধরেছে। তারা জানান, এটিএমে টাকা আছে তবে ভিড়ের কারণে গরমের মধ্যে কষ্ট হচ্ছে। তবে ইসলামী ব্যাংক ও যমুনা ব্যাংকের বুথ বন্ধ পাওয়া গেছে। বুথে টাকা নাই বলে তা বন্ধ রাখা হয়েছে বলে জানান এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী পূজা

সাড়ম্বরে ১৯তম বিবাহবার্ষিকী পালন অভিষেক-ঐশ্বর্যর

নালিতাবাড়ীতে পুত্রবধূকে ধর্ষণ মামলায় শ্বশুর গ্রেফতার

কলাগাছ থেকে সুতা তৈরি করছে জয়পুরহাটের রেজভী 

সংসদের আসবাবপত্র কেনায় দুর্নীতির তদন্তে হাসনাতসহ ৫ এমপি

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ