ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ জুন, ২০২৫, ০২:২৬ দুপুর

সিরাজগঞ্জ রবীন্দ্র কাছারিবাড়িতে দর্শনার্থী মারধর ও ভাঙচুর ঘটনায় আটক ২

শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়িতে দর্শনার্থী মারধর ও ভাঙচুর ঘটনায় আটক ২, ছবি : দৈনিক করতোয়া

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে দর্শনার্থীকে গত ৮ জুন মারধর ও ১০ জুন বিক্ষোভ মিছিল নিয়ে উত্তেজিত জনতা কাছারিবাড়িতে প্রবেশ করে অডিটোরিয়ামের দরজা, জানালা  এবং লইব্রেরী ভাঙচুরের ঘটনায় থানা পুলিশ আব্দুস সালাম ও সাইদুর রহমান রত্ন নামে ২জনকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার(শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান।

তিনি বলেন, গত ১০ জুন রবীন্দ্র কাছারিবাড়ির অডিটোরিয়াম ভাঙচুরের ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০/৪০ জনের নামে শাহজাদপুর থানায় কাস্টোডিয়ান হাবিবুর রহমান বাদি হয়ে মামলা দায়ের করেছেন। এঘটনায় এখন পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে।

এদিকে আজ বৃহস্পতিবার সকালে অনাকাক্সিক্ষত ঘটনার ব্যাপারে গঠিত তদন্ত কমিটি শাহজাদপুরের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও সুধীসমাজের সাথে ঘটনার বিষয়ে কথা বলেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বরমান হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটিতে আরও দুই জন হলেন অতিরিক্ত পুলিশ সুপার(শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান।

আরও পড়ুন

এদিকে গত বুধবার থেকে রবীন্দ্র কাছারিবাড়িতে দর্শনার্থী প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার বিষয়টি কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৮ জুন একজন দর্শনার্থী পরিবারের সদস্যদের নিয়ে কাছারিবাড়ি পরিদর্শনে গেলে পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারীর সাথে বাগবিতণ্ডা হয়। পরে তারা রবীন্দ্র কাছারিবাড়ি ও লাইব্রেরী ভাঙচুর করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা