ভিডিও বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ জুন, ২০২৫, ১২:১২ দুপুর

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃত মরিয়ম আক্তার (সাড়ে ৩ বছর) সদর উপজেলার নাটাই উত্তর ইউপির বিহাইর পশ্চিমপাড়া গ্রামের মো. কাউসার মিয়ার মেয়ে এবং একই উপজেলার ধানসার গ্রামের শাহেদ মিয়ার মেয়ে সাহিদা আক্তার (আড়াই বছর)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, বৃহস্পতিবার সকালে নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর পশ্চিমপাড়া এলাকায় বাড়ির উঠানে খেলা করছিল দুই শিশু। খেলতে খেলতে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায় তারা।

আরও পড়ুন

স্থানীয়রা ও পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। তখন কোথাও তাদের খুঁজে পাওয়া যায়নি। পরে বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, শিশু শাহিদা আক্তার তার নানার বাড়ি বিহাইর বেড়াতে আসছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোলেইমানির মৃত্যুর খবর নিশ্চিত করে কঠোর হুঁশিয়ারি দিল ইরান

পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা চায় বাংলাদেশ

মিরাজ-সালমান রানআউট নিয়ে যে ব্যাখ্যা দিল এমসিসি

নরসিংদীতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাহ আমানতে আরও ৯ ফ্লাইট বাতিল

অশ্লীলতার দায়ে সরিয়ে নেওয়া হলো নোরা ফাতেহির নতুন গান