ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ জুন, ২০২৫, ১০:৩৭ দুপুর

টাঙ্গাইলে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা টিক্কা গ্রেফতার

টাঙ্গাইলে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা টিক্কা গ্রেফতার

নিউজ ডেস্ক:   টাঙ্গাইলের ঘাটাইলের দিঘলকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কালিয়াগ্রামের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টিক্কাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) ভোরে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শফিকুল ইসলাম দিঘলকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কালিয়াগ্রামের মৃত শামছুল আলম খানের ছেলে। তিনি দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

আরও পড়ুন

পুলিশ জানায়, মধুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর বলেন, ঘাটাইল থানার সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে তিনদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

ব্রিটিশ মন্ত্রিসভায় ৪ মন্ত্রীর পদত্যাগ, চাপে কিয়ার স্টারমার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

শাপলার ঘটনায় বিএনপির আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল: নাহিদ

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক

সবাই আমাদের কাছে অলৌকিক কিছু প্রত্যাশা করে: এমবাপে