ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ জুন, ২০২৫, ১০:১০ দুপুর

যুক্তরাজ্য সফর: বৃহস্পতিবার যেসব অনুষ্ঠানে অংশ নেবেন প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহিত,যুক্তরাজ্য সফর: বৃহস্পতিবার যেসব অনুষ্ঠানে অংশ নেবেন প্রধান উপদেষ্টা

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে রয়েছে রাজা তৃতীয় চার্লস, ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার এবং আন্তর্জাতিক করপোরেট নেতাদের সঙ্গে সাক্ষাৎ।

বাংলাদেশ সময়ানুযায়ী বিকেল ৪টা ২০ মিনিট থেকে ৪টা ৫০ মিনিট পর্যন্ত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত সাক্ষাৎ করবেন তিনি। রাজপ্রাসাদে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সম্পর্ক, সামাজিক উদ্যোগ ও নেতৃত্ব নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
 
এর পর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত লন্ডনের সেন্ট জেমস প্যালেসে কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। সেখানে রাজা তৃতীয় চার্লস নিজ হাতে ড. ইউনূসকে সম্মাননা প্রদান করবেন।

রাত সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত ব্রিটিশ হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হয়েলের সঙ্গে বৈঠক বৈঠক করনে প্রধান উপদেষ্টা।

আরও পড়ুন

রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন ড. ইউনূস। আর রাত ১১টা ২৫ মিনিট থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত ইউপিএল লিমিটেডের চেয়ারম্যান ও সিইও জয় শ্রফের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। বৈঠকে পরিবেশবান্ধব প্রযুক্তি ও কৃষিখাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়াও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও আই টিভিকে সাক্ষাৎকার দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী