ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ জুন, ২০২৫, ০৯:৫৯ সকাল

নরসিংদীতে ফুটবল খেলা নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১  

নরসিংদীতে ফুটবল খেলা নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১  

নিউজ ডেস্ক:   ফুটবল খেলাকে কেন্দ্র করে নরসিংদীর বেলাবো গার্লস স্কুল মাঠে চরবেলাব ও মাটিয়ালপাড়া দুই গ্রামবাসীর সংঘর্ষে সাইফুল ইসলাম (২৬) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জন। তাদের মধ্যে ১০ জন পুলিশ সদস্য।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সংঘর্ষ হয়।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, “পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছিল। পুলিশ দ্রুত হস্তক্ষেপ না করলে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারত। আমরা কয়েকজনকে শনাক্ত করেছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

আরও পড়ুন

নিহত সাইফুল চরবেলাব গ্রামের জীবন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার ফুটবল ম্যাচ চলাকালে গ্যালারিতে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ায়। খেলার ফলাফলের বিরোধ নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। আজ  চরবেলাব ও মাটিয়ালপাড়া গ্রামের লোকজন বাকবিতাণ্ডায় জড়ায়। মুহূর্তেই তা রূপ নেয় সংঘর্ষে। এ সময় সাইফুল নিহত হন। আহত হন ৫০ জন। তাদের মধ্যে ১০ জন পুলিশ সদস্য। পরে পুলিশ রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার পদক পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য

‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের

মহান মে দিবস আজ

শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনো নিশ্চিত হয়নি : নাহিদ ইসলাম

লেবাননের ৬ মাইল ভেতরে ঢুকে পড়েছে ইসরাইলি বাহিনী

দুর্ঘটনায় আহত আর্জেন্টাইন কোচ