ভিডিও রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ জুন, ২০২৫, ০৯:৩২ সকাল

লেভানডোভস্কির বয়কটের পর পদত্যাগ পোল্যান্ড কোচের 

লেভানডোভস্কির বয়কটের পর পদত্যাগ পোল্যান্ড কোচের,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের কোচের সঙ্গে রবের্ত লেভানডোভস্কির দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। তাই ক্ষুব্ধ হয়ে ওই কোচের অধীনে পোল্যান্ডের হয়ে না খেলার সিদ্ধান্ত নেন বার্সেলোনা স্ট্রাইকার। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মাইকেল প্রোবিয়েরজ।

প্রোবিয়েরজ ব্যক্তিগত বিবৃতি দিয়েছেন, ‘অনেক ভাবনাচিন্তার পর আমার মনে হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের স্বার্থে প্রধান কোচ হিসেবে পদত্যাগ করাই হবে সর্বোত্তম সিদ্ধান্ত। এই দায়িত্বে থাকা আমার পেশাদার স্বপ্নকে পরিপূর্ণ করেছিল এবং এটা আমার জীবনের সেরা সম্মান। আমি আমার সব সহকর্মী ও পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের স্টাফদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমার ওপর আস্থা রাখায় পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞ। অবশ্যই এই পথচলায় যে খেলোয়াড়দের সেঙ্গ কাজ করেছি তাদেরও ধন্যবাদ দেই।’

কোচ হিসেবে প্রোবিয়েরজ আসার পর অধিনায়কত্ব হারানপোল্যান্ডের হয়ে ১৫৮ ম্যাচ খেলা লেভানডোভস্কি। নতুন নেতৃত্ব পান পিওতর জেলিনস্কি। সার্বিক পরিস্থিতিতে কোচের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে লেভানডোভস্কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লেখেন, ‘ঘটনাপ্রবাহ ও কোচের ওপর বিশ্বাস হারিয়ে ফেলায় যতদিন এই কোচ দায়িত্বে থাকবেন, পোল্যান্ড জাতীয় দল থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

আরও পড়ুন

প্রোবিয়েরজ জাতীয় দলের কোচ হিসেবে আছেন ২০২৩ সাল থেকে। তার অধীনেই দল ২০২৪ সালে ইউরোর চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পায় পোল্যান্ড। যদিও কোনও ম্যাচ জিততে পারেনি। বিদায় নেয় গ্রুপ পর্বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে ‘মাননীয় স্পিকার’ পরিবর্তে ‘মাই লর্ড’ বলেছিলেন প্রতিমন্ত্রী শারমিন পুতুল

জুলাই ইস্যুতে বিরোধীদলীয় নেতাকে— থামিয়ে স্পিকার বললেন, ‘সময় পাবেন’

মির্জা আব্বাসকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা ছেড়েছে

৯ বোর্ডে একই প্রশ্নে পরীক্ষার চিন্তা, পাস কমলেও মান বাড়াতে চায় সরকার

পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জ্বালানি তেলে রেশনিং তুলে নেওয়ার ঘোষণা মন্ত্রণালয়ের