ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ জুন, ২০২৫, ০৬:৩৮ সকাল

দ. আফ্রিকায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৯

দ. আফ্রিকায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৯, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেইপ প্রদেশে বন্যাজনিত দুর্যোগে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪৯ জনে ঠেকেছে। বুধবার (১১ জুন) এ তথ্য জানিয়েছেন প্রাদেশিক প্রধান অস্কার মাবুয়ানে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে মাবুয়ানে বলেছেন, মৃতের সংখ্যা ৪৯ জনে পৌঁছেছে।দক্ষিণ আফ্রিকার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত এবং তুষারপাত দেখা দিয়েছে। এতে যোগাযোগ এবং বিদ্যুৎ প্রবাহে বাধা দেখা দিয়েছে।  চলমান দুর্যোগে এমথাথা এলাকায় একটি স্কুল বাস পাহাড়ি ঢলে ভেসে গেছে। প্রাদেশিক নিরাপত্তা কর্মীরা জানান, ওই বাস থেকে আট জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।বাসটিতে ১৩ জন শিশু এবং দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ছিলেন।

আরও পড়ুন

প্রাদেশিক প্রধান মাবুয়ানে জানিয়েছেন, দুর্ঘটনার শিকার বাস থেকে ছয়জনের মরদেহ উদ্ধারের খবর পেয়েছেন তিনি। এখনও চারজন নিখোঁজ রয়েছে।বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে দক্ষিণ আফ্রিকার প্রকৃতিতে। দিনকে দিন ওই অঞ্চলে বন্যার তীব্রতা ও ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে।

দক্ষিণ আফ্রিকায় প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতার আরেকটি নজির ছিল ২০২২ সালে। সেবার ইস্ট কোস্টে ঝড়ে প্রায় চারশ মানুষ মারা যান। এছাড়া ঘরবাড়ি খুইয়েছিলেন হাজার হাজার মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি