ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ জুন, ২০২৫, ০৪:৫৪ দুপুর

ঈদের চতুর্থ দিনেও ভিড়

বগুড়া আদমদীঘিতে বিনোদনের নতুন মাত্রা রক্তদহ বিলের ব্রিজ

বগুড়া আদমদীঘিতে বিনোদনের নতুন মাত্রা রক্তদহ বিলের ব্রিজ। ছবি : দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ঈদ উল আজহার চার দিন অতিবাহিত হলেও আদমদীঘির বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভির লক্ষনীয়। ঈদের ছুটিতে সান্তাহার ফারিস্তা, শখের পল্লী ও ডানা পার্কে ভিড় থাকা সত্বেও বাড়তি বিনোদন কেন্দ্র হিসেবে আদমদীঘির কদমা রক্তদহ বিলের খাড়ির ওপড় ব্রিজ ও তার পাশের সড়কে বাড়তি মাত্রা যোগ হয়েছে বিনোদন কেন্দ্র হিসাবে।

ঈদ পেরিয়ে চার দিন অতিবাহিত হলেও কিশোর, কিশোরী শিশুসহ সকল বয়সের বিনোদন প্রত্যাশিদের আগমন ও ভিড়ের কারণে বিভিন্ন ধরণের দোকান পাট বসায় মেলায় পরিনত হয়েছে এই রক্তদহ বিল খাড়ির ব্রিজ এলাকা। শখের পল্লী, ফিরিস্তা ও ডানা পার্কে টিকিটের মাধ্যমে বিনোদন কেন্দ্র উপভোগ করতে হয়। কিন্ত এই রক্তদহ বিল ব্রিজ এলাকায় কোলাহল মুক্ত হওয়ায় দর্শনার্থীদের ভিড় বেড়েছে।

করজবাড়ি গ্রামের ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, সম্প্রতি বগুড়া সড়ক ও জনপদ (সওজ) বিভাগ সাইলো সড়ক থেকে আদমদীঘি রেলস্টেশন সড়কের কদমা গ্রামের পাশে রক্তদহ বিলের মূল খালের উপর একটি ব্রিজ নির্মাণ করেন। মনোরম পরিবেশে তৈরি নতুন এই ব্রিজে রং করায় সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। এজন্য আদমদীঘি উপজেলাসহ বিভিন্ন উপজেলা থেকে ঘুরতে আসছেন নানা শ্রেনি পেশার মানুষ।

আরও পড়ুন

খাড়ির ব্রিজ এলাকা থেকে আসা মিনি সুলতানা বলেন, ঈদে এবারই প্রথমবার এখানে ঘুরতে এসেছি। বাড়তি খরচ ছাড়াই প্রাকৃতিক পরিবেশে আনন্দ উপভোগ করতে ভাল লেগেছে। অন্য এক দর্শনার্থী মিজানুর রহমান বলেন, রক্তদহ বিলের খালের ওপর নতুন এই ব্রিজ তৈরি করায় এখানে একটি বিনোদন কেন্দ্র হিসাবে পরিণত হয়েছে।

এই ব্রিজটি এলাকার চিত্র বদলে দিয়েছে। বিভিন্ন উৎসবে লোকজন ছুটে আসছে। বিশেষ দিনে আইনশৃংখলা বাহিনীর তৎপরতা ও এই ব্রিজ এলাকার আশে পাশে আরো সৌন্দর্য্য বর্ধন করার জন্য সরকারি ভাবে উদ্যোগ নেয়া প্রয়োজন বলে স্থানীয় বাসিন্দারা দাবি করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫