ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ জুন, ২০২৫, ০৪:১৮ দুপুর

চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীর মৃত্যু। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে শ্রীমতী কিসপট্টা (৬০) নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীর মৃত্যু হয়েছে। তিনি পার্বতীপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত লোবানু কিসপট্টার মেয়ে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ (বুধবার ১১ জুন) বেলা সাড়ে ১১ টায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে ডুবে যান শ্রীমতী।

বেলা দেড় টায় স্থানীয়রা তার ভাসমান মরদেহ উদ্ধার করে। শ্রীমতী শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন পুলিশ। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি