ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ জুন, ২০২৫, ১২:৩১ দুপুর

সৎ ভাইকে কুপিয়ে হত্যার ২৭ দিন পর আসামি গ্রেফতার

সৎ ভাইকে কুপিয়ে হত্যার ২৭ দিন পর আসামি গ্রেফতার। প্রতীকী ছবি

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে সৎ ভাইকে কুপিয়ে হত্যার ২৭ দিন পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার ব্যক্তির নাম কামাল হোসেন (৫০)। তিনি জেলার বাঘা উপজেলার আরিফপুর গ্রামের বাসিন্দা। গত সোমবার দিবাগত মধ্যরাতে জেলার গোদাগাড়ী উপজেলার পলাশবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল এ অভিযান চালায়। গতকাল মঙ্গলবার সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, নিহত ছাদেক আলী (৪৫) আসামি কামালের সৎ ভাই। নিহত ছাদেক পেশায় একজন ছাগল ব্যবসায়ী ছিলেন। পারিবারিক নানা বিষয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল। গত ১৩ মে বিকেলে ছাদেক তিনি ব্যবসার কাজে বাঘা উপজেলার চন্ডীপুর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর বাড়িতে ফিরতে দেরি হলে ছাদেক তার স্ত্রীকে ফোনে জানান, তিনি কামালের বাড়িতে আছেন।

পরে ১৪ মে দুপুরে বাঘার বাজুবাঘা ইউনিয়নের একটি আমবাগান থেকে ছাদেক আলীর মরদেহ উদ্ধার করা হয়। আগের দিন রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১২টার মধ্যে কোনো এক সময় পারিবারিক বিরোধের জেরে কামাল পূর্বপরিকল্পিতভাবে ছাদেককে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে হত্যা করেন এবং তার মরদেহ আমবাগানে ফেলে রেখে পালিয়ে যান।

আরও পড়ুন

র‌্যাব জানায়, ঘটনার পর নিহত ছাদেক আলীর স্ত্রী বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর থেকেই র‌্যাব-৫ ছায়াতদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। ২৭ দিন পর গত সোমবার দিবাগত রাতে জেলার গোদাগাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামি কামালকে বাঘা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা