ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১১ জুন, ২০২৫, ১০:৫০ দুপুর

মানিকগঞ্জে ঝিটকা বাজারে আগুন, ক্ষয়ক্ষতি আড়াই কোটি

মানিকগঞ্জে ঝিটকা বাজারে আগুন, ক্ষয়ক্ষতি আড়াই কোটি

নিউজ ডেস্ক:   মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ঝিটকা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি দোকান সম্পূর্ণ এবং আরও চারটি দোকান ভয়াবহভাবে আগুনে পুড়ে গেছে। 

ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাজার বণিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার (১১ জুন) সকাল ৯টায় আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ফায়ার সার্ভিস।‌

আগুন লাগার প্রায় আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঝিটকা বাজার বণিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ফার্মেসি, জুতা, পোশাক, সেলুন ও মোবাইলের দোকান ছিল। ক্ষতির পরিমাণ দুই কোটি টাকারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

আরও পড়ুন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আমাদের সব দোকান মালামালে ভরপুর ছিল। দোকান ও মালামাল মিলে কয়েক কোটি টাকার ওপরে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম। আমাদের পুঁজি ও জীবনের সবকিছুই আগুনে পুড়ে গেছে।

এদিকে ভয়াবহ এ আগুনে পুরো ঝিটকা বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসন সহায়তা পাওয়ার আশায় রয়েছেন। অন্যদিকে স্থানীয়রা কার্যকর অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মো. সোলাইমান মিয়া বলেন, “আমরা খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং ৯.৫০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুনে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আরও কয়েকটি দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে আরও বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং  মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার

প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

ব্রিটিশ মন্ত্রিসভায় ৪ মন্ত্রীর পদত্যাগ, চাপে কিয়ার স্টারমার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

শাপলার ঘটনায় বিএনপির আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল: নাহিদ

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক