ভিডিও রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১১ জুন, ২০২৫, ০৪:৪৫ দুপুর

বজ্রপাতে মিনি মার্কেটে আগুন, ৮ দোকান পুড়ে ছাই

বজ্রপাতে মিনি মার্কেটে আগুন, ৮ দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক:   গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ছাপিলাপাড়া হ্যামস কারখানার সামনে অবস্থিত বজ্রপাতের পর এক মিনি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই মার্কেটের ৮টি দোকান পুড়ে গেছে। স্থানীয়দের সহায়তা এবং ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ১১টার দিকে একটি মিনি মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। মার্কেটটির মালিক স্থানীয় মৃত ইজ্জত আলী মুন্সির ছেলে ইলিয়াস আলী।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দিনব্যাপী প্রচণ্ড তাপদাহের পর রাত সাড়ে এগারোটার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় হঠাৎ মার্কেটের পাশে বিকট শব্দে বজ্রপাত ঘটে। এর কিছুক্ষণের মধ্যেই একটি হোটেলের পেছনের দিক থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তেই তা পাশের কাপড়ের দোকান, ট্রেনিং সেন্টার ও অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান বলেন, “বজ্রপাতের পর মার্কেটের একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। এতে হোটেল, কাপড়ের দোকান, ট্রেনিং সেন্টার ও ইলেকট্রনিক দোকানের মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

মার্কেটের মালিক ইলিয়াস আলী বলেন, “বৃষ্টির মধ্যেই হঠাৎ বজ্রপাতে একটি দোকানে আগুন ধরে যায়। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।”

এ ঘটনায় ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়া : এক রাজনৈতিক ধ্রুবতারার মহাকাব্যিক জীবনচিত্র

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন

শিক্ষার্থীদের নির্বাচনে ভোট দেওয়ার সুবিধার্থে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত ঢাবির

এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চাই : তারেক রহমান

শহিদ হাদির হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইল সরকার

যুক্তরাষ্ট্রের নৌবহর মোতায়েন ইরানকে ভয় দেখাতে পারেনি : আরাগচি