ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১১ জুন, ২০২৫, ১০:১১ দুপুর

হানিমুনে যাওয়ার টাকা না পেয়ে নবদম্পতির আত্মহত্যা!

হানিমুনে যাওয়ার টাকা না পেয়ে নবদম্পতির আত্মহত্যা!, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি পাকিস্তানের পাঞ্জাবের। হানিমুনে যাওয়ার জন্য টাকা না পেয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এক নবদম্পতি। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন বুধবার (১১ জুন) এক প্রতিবেদনে এ খবর জানায়।

স্থানীয় পুলিশ জানায়, মিল্লাত টাউন থানার আওতাধীন ২০২ রব ভাইওয়ালা আদিল টাউনের বাসিন্দা ৩৪ বছর বয়সি পাওয়ার লুম শ্রমিক সাজিদ প্রায় আড়াই মাস আগে রাজিয়া বিবিকে (৩০) বিয়ে করেছিলেন। জানা যায়, ঈদের পর মধুচন্দ্রিমার জন্য ওই দম্পতি নারানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এজন্য সাজিদ তার বড় ভাই ফাহাদ এবং জাহিদের কাছে টাকা চেয়েছিলেন। কিন্তু তারা সেই টাকার ব্যবস্থা করতে পারেননি।

পুলিশ জানায়, মঙ্গলবার (১০ জুন) ভোরে সাজিদ তার স্ত্রী রাজিয়াকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে চেয়ারম্যান স্টপের কাছে ভাইওয়ালা রেলক্রসিংয়ে যান। পরে সে তার ভাই জাহিদকে ফোন করে বলেন, ‘আমি আমার স্ত্রীর সাথে আত্মহত্যা করতে যাচ্ছি। আমাদের মৃতদেহগুলো নিয়ে যেও।’

আরও পড়ুন

 ফোন কলের পরই সাজিদ ও তার স্ত্রী রেললাইনের ওপর শুয়ে পড়েন। ঠিক সেই মুহূর্তে লাহোর থেকে করাচিগামী বদর এক্সপ্রেস ট্রেনটি এসে পৌঁছায় এবং স্বামী-স্ত্রী উভয়েই ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে। মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সাজিদের বড় ভাই জাহিদ ঘটনাস্থলে পৌঁছে পথচারীদের সহায়তায় তাদের দেহাবশেষ সংগ্রহ করেন। পথচারীরা পুলিশে খবর দেন। 

ঘটনাস্থলে পৌঁছে আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করে মিল্লাত টাউন পুলিশ। তারা জানায়, মৃত ব্যক্তি একটি পাওয়ার লুমে কাজ করতেন এবং আড়াই মাস আগে রাজিয়া বিবিকে বিয়ে করেছিলেন। সাজিদ হানিমুনের জন্য যে টাকা চেয়েছিলেন, তার ভাইয়েরা তা দিতে না পারায় হতাশ হয়ে এই দম্পতি আত্মহত্যা করেন। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার চাটমোহরে ৭ বিঘা জমির তরমুজ গাছ উপড়ে ফেলার অভিযোগ

বগুড়ার মানুষ শহীদ জিয়াকে ভালোবাসে বলেই ১৭ বছর বঞ্চিত হতে হয়েছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

বগুড়ার সারিয়াকান্দিতে ইউটিউব দেখে সরিষার আবাদ, সাড়া ফেলেছে এলাকায়

প্রধানমন্ত্রী ইতোমধ্যে পুরো দেশের দৃশ্যপট তিনি বদলে দিয়েছেন : বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার গাবতলীতে কলা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে হামলায় ঘটনায় গ্রেফতার ১