ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ জুন, ২০২৫, ০৭:২১ সকাল

ইসরায়েলি দুই মন্ত্রীর ওপর যুক্তরাজ্যসহ পাঁচ দেশের নিষেধাজ্ঞা

ইসরায়েলি দুই মন্ত্রীর ওপর যুক্তরাজ্যসহ পাঁচ দেশের নিষেধাজ্ঞা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের দুই কট্টর ডানপন্থি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ফলে ইতামার বেন-গভির এবং বেজালেল স্মোত্রিচ উভয়ই যুক্তরাজ্যে প্রবেশে নিষিদ্ধ হবে এবং তাদের যেকোনো সম্পদ জব্দ করা হবে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোত্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন-গভির সহিংসতা ও ফিলিস্তিনি মানবাধিকারের গুরুতর লঙ্ঘনকে উসকে দিয়েছে। নিষেধাজ্ঞা ঘোষণার পর ল্যামি বলেন, তাদের কার্যক্রম গ্রহণযোগ্য নয়। এই কারণেই আমরা এখন ব্যবস্থা নিয়েছি, দায়ী ব্যক্তিদের জবাবদিহি করতে।প্রতিক্রিয়ায় ইসরায়েল বলেছে, এটা অত্যন্ত আপত্তিকর যে নির্বাচিত প্রতিনিধি এবং সরকারের সদস্যদের এ ধরনের ব্যবস্থার সম্মুখীন হতে হচ্ছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেছে, মন্ত্রিসভা পরবর্তী সপ্তাহে এর জবাব দেওয়ার জন্য বৈঠক করবে।

স্মোত্রিচ এবং বেন-গভির উভয়ই গাজায় যুদ্ধের ব্যাপারে তাদের অবস্থানের জন্য সমালোচিত হয়েছে। স্মোত্রিচ গাজায় ত্রাণ প্রবেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে, অন্যদিকে বেন-গভির গাজাবাসীদের অন্যত্র স্থানান্তরের আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন

অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এবং নরওয়ের সঙ্গে, যুক্তরাজ্য স্পষ্টভাবে বলেছে যে, পশ্চিম তীরে ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা এবং ভয়ভীতি বন্ধ করতে হবে। একটি বিবৃতিতে বলা হয়েছে, স্মোত্রিচ এবং বেন-গভিরের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থাগুলো গাজার ঘটনাবলী থেকে বিচ্ছিন্নভাবে দেখা যায় না, যেখানে ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে। 

দুই মন্ত্রীই ডানপন্থি দলের অন্তর্ভুক্ত, যারা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জোট সরকারকে টিকিয়ে রাখতে সহায়তা করে। সূত্র : বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা