ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ জুন, ২০২৫, ০৫:২৪ সকাল

শাকিবের দ্বিতীয় অধ্যায় নিয়ে বিপদে অপু বিশ্বাস!

শাকিবের দ্বিতীয় অধ্যায় নিয়ে বিপদে অপু বিশ্বাস!, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। বেশ কিছু দিন হলো সিনেমাতে তার দেখা নেই। তবে খুব তাড়াতাড়ি সিনেমায় ফিরবেন বলে জানিয়েছেন এই নায়িকা। হাতে নাকি বেশ কয়েকটি সিনেমার গল্প রয়েছে। নিজেও এখন ফিট। ব্যাটে বলে মেলার অপেক্ষা করছেন তিনি। তবে আলোচনার আলো থেকে এই নায়িকা দূরে নেই।

অপু বিশ্বাস এক সময় মনে করতেন বিয়ে করাটা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিলো আর এখন তিনি মনে করে শাকিব খানের জীবনের দ্বিতীয় অধ্যায় তার ঘাড়ে এসে পড়েছে।অপু বিশ্বাস একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘নাম উল্লেখ করতে চাই না বলেই ‘দ্বিতীয় অধ্যায়’ কথাটা বলছি। শাকিব খানের সেই দ্বিতীয় অধ্যায় এখন আমার ঘাড়ে। স্বামী-স্ত্রী যেমন একজন অন্যজনের দেখানো পথ ধরেই হাঁটে। এখন সোশ্যাল মিডিয়া দেখলে মনে হয় আমি কাউকে বিয়ে করেছি। এখন আমি যা করি, সেও তাই করে। এরপরে সোশ্যাল মিডিয়ায় চলে যত আলোচনা-সমালোচনা। তবে আমি কাজ দিয়ে আলোচনায় থাকতে চাই।’’

আরও পড়ুন

ঈদের দিনটি কীভাবে কাটালের অপু বিশ্বাস?— এই প্রশ্নের উত্তরে অপু জানিয়েছেন, এবারের ঈদে তিনি কয়েকটি খাসি কোরবানি দিয়েছেন। আব্রাম খান জয়ের পছন্দের সব খাবার রান্না করেছেন। তবে নিজে যেহেতু ডায়েটে আছেন তাই ইচ্ছা থাকার পরেও অনেক খাবার খেতে পারেননি এই নায়িকা।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি