ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ জুন, ২০২৫, ০৫:০০ বিকাল

সিরাজগঞ্জের তাড়াশে মাথায় গাছ পড়ে প্রধান শিক্ষক আরশেদ আলী নিহত

সিরাজগঞ্জের তাড়াশে মাথায় গাছ পড়ে প্রধান শিক্ষক আরশেদ আলী নিহত। প্রতীকী ছবি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার সোনাপাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরশেদ আলী রিন্টু (৪৯) ঝড়ের সময় মাথায় গাছ পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

জানা গেছে, গত শুক্রবার রাত্রি ৯টায় ঝড়ের সময় মোটরসাইকেল যোগে তাড়াশ থেকে নিজ বাড়িতে ফেরার সময় তাড়াশ সোনাপাতিল আঞ্চলিক সড়কের মাঝখানে পল্লীবিদ্যুৎ অফিসের পূর্বপাশে একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি সোনাপাতিল গ্রামের মৃত আজগর আলী আকন্দের ছোট ছেলে। মৃতকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন

তিনি তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গত শনিবার সকাল ৭টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়িতে ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

আদাবরের সাবেক কাউন্সিলর হাসু গ্রেফতার

পবিত্র জুমাতুল বিদা আজ

সৌদির সঙ্গে মিল রেখে বরগুনার অর্ধশত গ্রামে ঈদ উদযাপন

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে, দাবি নেতানিয়াহুর

জাতীয় দলের প্রধান নির্বাচক হলেন বাশার