ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ জুন, ২০২৫, ০৪:৫১ দুপুর

ব্যবসায়ীরা লবণযুক্ত চামড়ার দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি পাবেন : বগুড়ায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন

ব্যবসায়ীরা লবণযুক্ত চামড়ার দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি পাবেন : বগুড়ায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেছেন, চামড়ার দাম কম পাচ্ছে বিষয়টি সঠিক নয়, সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে। সেক্ষেত্রে ব্যবসায়ীরা লবণযুক্ত চামড়ার দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি পাবেন বলে প্রত্যাশা করেন তিনি। আজ মঙ্গলবার (১০ জুন) বিকেলে বগুড়া শহরের জামিল মাদ্রাসায় কোরবানীর পশুর চামড়ার অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথাগুলো বলেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনায় চামড়ার বাজারে স্থিতি নিশ্চিতে দেশে প্রথমবার সাড়ে সাত লাখ মণ লবণ বিনামূল্যে মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। রাজনৈতিক সরকার অন্তবর্তী সরকারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও সুদৃঢ় ভিত্তি দাঁড় করবেন, মাদ্রাসা ও এতিমখানার হক আদায়ে আরও বেশি উৎসাহিত হবেন।

তিনি আরও বলেন, দেশের সামগ্রিক চামড়া ৬শ থেকে ৭শ কোটি টাকার বেশি নয়, বাজারে হাসিল উত্তোলন ৪ থেকে ৫ হাজার কোটি টাকা, হাসিলের মধ্যে এতিমখানায় সম্পৃক্ত করতে চাই। শুধু চামড়া নয় হাসিলেও তাদের হক থাকা উচিত, প্রধান উপদেষ্টার নির্দেশনায় হাট নীতিতে এ বিষয়ে সম্পৃক্ততা রাখবেন বলে জানান।
এসময় জেলা প্রশাসক হোসনা আফরোজা, পুলিশ সুপার জেদান আল মুসাসহ বিসিকের ডিজিএম একেএম মাফুজুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও  মাদ্রাসা কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এর আগে বাণিজ্য উপদেষ্টা নাটোরে এবং পরবর্তীতে জয়পুরহাটে কোরবানীর পশুর চামড়ার স্থায়ী ও অস্থায়ী সংরক্ষনাগার পরিদর্শন করেন। উল্লেখ্য, আজ মঙ্গলবার (১০ জুন) বগুড়ার চামড়া ব্যবসায়ীদের সঙ্গে তার মত বিনিময় করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। বিসিক বগুড়ার পক্ষ থেকে এবছর জামিল মাদরাসায় চামড়া সংরক্ষণের জন্য সাড়ে ৩২ টন লবণ বিনামূল্যে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর

২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে ঢাবির  কর্মসূচি ঘোষণা 

জনগণকে দেয়া সরকারের পতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী 

ঢাকায় মোটরবাইকে তেল নেওয়া যাবে সর্বোচ্চ ৫ লিটার

ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিসিবি থেকে ঈদ সামগ্রী পাচ্ছেন ক্রিকেটাররা