বগুড়ার নন্দীগ্রামে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে পারিবারিক কলহে প্রিয়াংকা রাণী (২৩) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। সে উপজেলার ভাটরা ইউনিয়নের নাগরকান্দি উত্তরপাড়ার উদয়ন প্রামানিকের স্ত্রী। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ২ জুন নাগরকান্দি এলাকার নিজ বাড়িতে প্রিয়াংকা বিষপান করে বলে দাবি করেছে স্বামীর পরিবার। পারিবারিক কলহে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ইউডি মামলার বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, প্রিয়াংকা রাণীর স্বামী-শ্বশুর মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। গত ২ জুন সকালে মাছ ধরার জন্য প্রিয়াংকার শ্বশুর তার ছেলেকে ডাকাডাকি করেন, এতে রাগান্বিত হন ওই গৃহবধূ। ছেলের সাড়াশব্দ না পেয়ে একাই মাছ ধরতে বের হন শ্যামল প্রামানিক। কিছুক্ষণ পরই পরিবারের সবার অজান্তে কীটনাশক সেবন করে প্রিয়াংকা। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়।
কিছুটা সুস্থ হলে বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল থেকে তাকে বাড়িতে নেওয়া হয়। পরদিন শুক্রবার আবারো অসুস্থ হয়ে পড়ে প্রিয়াংকা। আশঙ্কাজনক অবস্থায় ওইদিনই তাকে বনানী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সে মারা যায়।
আরও পড়ুননন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে। লাশ হাসপাতাল মর্গে আছে। আত্মহত্যা উল্লেখ করে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছেন নিহতের শ্বশুর শ্যামল প্রামানিক।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1774464518.jpg)


_medium_1774463306.jpg)
_medium_1774471188.jpg)