ভিডিও রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১০ জুন, ২০২৫, ০৯:০৬ রাত

বগুড়ার সারিয়াকান্দিতে পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে পুকুরের পানিতে ডুবে আদুরী আকতার (৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আদুরী পৌর এলাকার অনুশীলন প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ছাগলধরা গ্রামের প্রবাসী কামরুল শাহাদাত রিপনের মেয়ে। গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের নিজ গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পড়াশোনার জন্য আদুরীর পরিবার সারিয়াকান্দি পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামে বসবাস করে। ঈদ উদযাপনের জন্য আদুরী গত শুক্রবার তার দাদা আব্দুর রহমানের ছাগলধরা গ্রামের বাড়িতে বেড়াতে যায়। ঈদের দিন সকালে আদুরী তার কয়েকজন সঙ্গীদের নিয়ে বাড়ির পাশে একটি  পুকুরে গোসল করতে নামে।

গোসল করার এক পর্যায়ে আদুরী তার সঙ্গীদের সামনেই পুকুরের পানিতে ডুবে যায়। সঙ্গীরা তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হলে, তারা বাড়িতে দেয়। পরে আদুরীকে তার পরিবারের লোকজন ওই পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

আরও পড়ুন

সারিয়াকান্দি থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনও অভিযোগ না থাকায় শিক্ষার্থীর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের প্রার্থী রানী

বেগম খালেদা জিয়া : এক রাজনৈতিক ধ্রুবতারার মহাকাব্যিক জীবনচিত্র

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন

শিক্ষার্থীদের নির্বাচনে ভোট দেওয়ার সুবিধার্থে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত ঢাবির

এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চাই : তারেক রহমান

শহিদ হাদির হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইল সরকার