ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ জুন, ২০২৫, ০২:৩৯ দুপুর

সিঙ্গাপুরের বিপক্ষে প্রথমার্ধেই পিছিয়ে বাংলাদেশ

সিঙ্গাপুরের বিপক্ষে প্রথমার্ধেই পিছিয়ে বাংলাদেশ

রক্ষণাত্মক কৌশলে যাওয়ার খেসারত দিলো বাংলাদেশ। প্রথমার্ধেই পিছিয়ে পড়লো গোল হজম করে। বিরতির ঠিক আগে সিঙ্গাপুর গোল করে লিড নেয় গুরুত্বপূর্ণ এই ম্যাচে। ৪৫ মিনিটে গোল করেন সংইয়ং। তবে, বাংলাদেশও বেশ কিছু সুযোগ তৈরি করেছিলো। শামিত সোম তিন থেকে চারটি গোল হওয়ার মত বল বানিয়ে দিয়েছিলেন; কিন্তু একজন ফিনিশারের অভাবে গোল পাওয়া থেকে বঞ্চিত হলো বাংলাদেশ।
 
এ ম্যাচে প্রথম সুযোগও এসেছিল অতিথি দলটির সামনে। ৯ মিনিটে বাম দিক থেকে হারিস স্টুয়ার্টের লম্বা থ্রো থেকে সুযোগ তৈরি হয়েছিল সিঙ্গাপুরের। অরক্ষিত অবস্থায় থাকা উইয়ং সং ঠিকঠাক বলে পা লাগাতে পারেননি। বল চলে যায় বাইরে।
 
১৬ মিনিটে গোলের সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। ডান দিক থেকে শাকিল আহাদ তপুর ক্রসে বল পড়েছিল ছোট বক্সে রাকিবের সামনে। সবাইকে হতাশ করেছেন রাকিব, তিনি বল-পায়ে সংযোগ ঘটাতে না পারলে প্রথম পাওয়া সুযোগ হারায় বাংলাদেশ।
 
৩০ মিনিটে বাংলাদেশকে নিশ্চিত গোল খাওয়া থেকে বাঁচান গোলরক্ষক মিতুল মারমা। ইকশান ফান্দি একা পেয়েছিলেন গোলরক্ষককে। মিতুল বাম হাতে কোনো মতে বল ক্লিয়ার করেন।
 
৪৫ মিনিটে গ্যালারি স্তব্ধ করে এগিয়ে যায় সিঙ্গাপুর। ডান দিক থেকে আসা থ্রোয়ের বল মিতুল মারমা একটু এগিয়ে গিয়ে পাঞ্চ করেছিলেন। তবে তিনি তড়িৎ পোস্টে ফিরতে পারেননি। বল আবার গোলমুখে এলে সংইয়ং প্লেসিং করেন পোস্টে। হামজা বল পায়ে লাগালেও ঠেকাতে পারেননি।
 
বাংলাদেশ একাদশ
মিতুল মারমা, তপু বর্মন, তারিক কাজী, সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, শামিত সোম, কাজেম শাহ, মো. রিদয়, ফাহামিদুল ইসলাম ও রাকিব হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি