ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ জুন, ২০২৫, ০২:০৮ দুপুর

কুমিল্লায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রেপ্তার

কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রেপ্তার

কুমিল্লার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর টহল দল।

গতকাল সোমবার (৯ জুন) রাতে নগরীর টমছম ব্রিজের গোবিন্দপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

অভিযানের সময় তার কাছ থেকে চারটি ধারালো দা, ১টি বড় ছুরি, ১টি ছোট ছুরি, গ্রিল কাটার কাঁচি ১টি, ৫টি সিজারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তার সাজ্জাদ হোসেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম সাজ্জাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

জানা গেছে, কুমিল্লার শীর্ষ সন্ত্রাসীর তালিকায় সাজ্জাদের নাম রয়েছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল টিম গোবিন্দপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় সাজ্জাদের হেফাজতে থাকা বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ওসি মো. রফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর একটি টহল টিম তাকে আটক করে রাতে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করেছে। সাজ্জাদ কয়েক দিন আগেই একটি মামলায় কারাভোগ শেষে জেল থেকে ছাড়া পেয়েছিল। সে জেল থেকে ছাড়া পেয়ে ফের অপরাধে জড়িয়ে পড়ে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নতুন করে একটি অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে: ডিএমপি কমিশনার

আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

জ্বালানি সংকটের চ্যালেঞ্জ মোকাবিলার পথ কোথায়

ঈদে আসছে নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’

ঈদে আসছে আসিফের নতুন গান ভুল

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী চ্যাটার্জি