ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ জুন, ২০২৫, ০১:১৮ দুপুর

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আবু রায়হান (৩০) নামে একজন ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু হয়েছে। তিনি মহারাজপুর ইউনিয়নের মাসানিয়াপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে।

পরিবার, পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বেলা সোয়া ২ টায় নিজ বাড়িতে একটি ড্রিল মেশিনে কাজ করছিলেন রায়হান। এসময় তিনি অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান ও চিৎকার দেন। ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ম্বরে ১৯তম বিবাহবার্ষিকী পালন অভিষেক-ঐশ্বর্যর

নালিতাবাড়ীতে পুত্রবধূকে ধর্ষণ মামলায় শ্বশুর গ্রেফতার

কলাগাছ থেকে সুতা তৈরি করছে জয়পুরহাটের রেজভী 

সংসদের আসবাবপত্র কেনায় দুর্নীতির তদন্তে হাসনাতসহ ৫ এমপি

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

রংপুরে সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের বাজারে মিশ্র চিত্র