ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ জুন, ২০২৫, ১২:০৮ দুপুর

নোয়াখালীতে পুকুরে ডুবে দু্ই খালাতো ভাই-বোনের মৃত্যু

নোয়াখালীতে পুকুরে ডুবে দু্ই খালাতো ভাই-বোনের মৃত্যু

নিউজ ডেস্ক:  নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর চরমহিউদ্দিন গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে আলাউদ্দিনের বাড়িতে ঘটনাটি ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো- একই ইউনিয়নের চরমহিউদ্দিন গ্রামের মো. জিহাদের মেয়ে ফারিয়া আক্তার (৪) ও কুমিল্লার লাকসামের মো. রকির ছেলে মো. তাহাসিন (৫)। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন। 

আরও পড়ুন


এলাকাবাসী জানান, ঈদের দ্বিতীয় দিন মায়েদের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে ফারিয়া ও তাহাসিন। সোমবার বিকেলের দিকে তারা খেলা করছিল। কোনো এক সময় তারা ঘরের পাশের পুকুরে পড়ে যায়। কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা ফারিয়া ও তাহাসিনকে খুঁজতে শুরু করেন। সন্ধ্যা ছয়টার দিকে শিশু দুইটিকে পুকুরে ভাসতে দেখেন তারা। উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক ফারিয়া ও তাহাসিনকে মৃত ঘোষণা করেন। 

চরজব্বার থানার ওসি শাহীন মিয়া বলেন, “পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করেননি কেউ।”  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে

আকিজ ডেইরিতে এরিয়া ম্যানেজার পদে জনবল নিয়োগ

লেবাননে ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনায় ভারতের উদ্বেগ

অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস

জাতীয় সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন বেড়ে ১৫০

এসএসসির খাতায় নম্বর দেয়া নিয়ে যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী