ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১০ জুন, ২০২৫ ১২:০৪ পিএম

জামালপুরে তিন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করলো যৌথ বাহিনী

জামালপুরে তিন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করলো যৌথ বাহিনী

জামালপুরে অভিযান চালিয়ে অপহরণ হওয়া তিন ব্যক্তিকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।

গতকাল সোমবার (০৯ জুন) দিবাগত মধ্যরাতে জামালপুরের শেরপুর ব্রিজ এলাকা থেকে ওই অপহৃতদের উদ্ধারা করা হয়। 

অপহরণকৃত ব্যক্তিরা হলেন জামালপুর শহরের হিরু সড়ক এলাকার মো. জুবায়ের হোসেনের ছেলে মোহাম্মদ তারতাব হোসেন তৌরিদ, সদর উপজেলার ধোপাকড়ি এলাকার আয়নাল শেখের ছেলে রং মিস্ত্রি মো: রাজু মিয়া এবং নান্দিনা বাদেচান্দী এলাকার জহির উদ্দিনের ছেলে ও রাজু মিয়ার শ্যালক মোহাম্মদ আসিফ উদ্দিন।   

জানা যায়, অপহরণকৃতদের পরিবারের কাছে মুক্তিপণ বাবদ এক লক্ষ টাকা দাবি করে অপহরণকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টীম জামালপুরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে যৌথ বাহিনী অপহরণকারীদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে সক্ষম হয়। 

আরও পড়ুন

এসময় অপহরণকারীরা প্রশাসনের লোক বুঝতে পেরে অপহৃতদের জামালপুর-শেরপুর ব্রিজের উপর ছেড়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অপহরনকৃত তিন ব্যক্তিকে উদ্ধার করে এএসআই আমিরুল ইসলামের মাধ্যমে জামালপুর সদর থানা হেফাজতে পাঠানো হয়। 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে, তবে অপহরণের বিষয়টি প্রকৃত বা সাজানো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, নারী আটক

আমি ব্রাজিলের সমর্থক, কিন্তু আর্জেন্টিনার প্রতি কোনো ঘৃণা নেই: তটিনী

এনআরবিসি ব্যাংকের ডিএমডি ও সিবিও হিসেবে যোগদান করেছেন মো. শাহীন হাওলাদার 

২০২৬ বিশ্বকাপ: সেরা ‘তৃতীয় দল’ চেনার নিয়মকানুন

ওমেরা এলপিজির ব্যতিক্রমী রিটেইলার ক্যাম্পেইনের গ্র্যান্ড উইনার্স নাইট অনুষ্ঠিত

বরগুনায় ভাগ্নেকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল মামা-ভাগ্নের