ভিডিও শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১০ জুন, ২০২৫, ০৩:২৯ দুপুর

নরসিংদীতে বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নরসিংদীতে বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক:  নরসিংদীর শিবপুর উপজেলার বান্দারদিয়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সাইফুল (২৪) ও আশিক (২৩) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অপু নামে আরও একজন আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সোমবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাইফুল শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দী গ্রামের জামাল উদ্দিনের ছেলে এবং আশিক একই এলাকার বদরুদ্দিনের ছেলে। 

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি বান্দারদিয়া পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বাসটি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল ত্যাগ করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

বিমানবন্দরে পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন মোদি

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে যে পরিকল্পনা লিটনের

দেশে এল তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ গাড়ি

মনোনয়নের খবর শুনে উল্লাসে লাফ, প্রাণ গেল বিএনপি নেতার

ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা দিলেন জোবাইদা রহমান