ভিডিও বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১০ জুন, ২০২৫ ০৭:২৭ এএম

মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন পুরান

মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন পুরান, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : এইতো দিনকয়েক আগে মাত্র ৩৩ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটার হেনরিখ ক্লাসেন। সেই রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েট ইন্ডিজের টি-টোয়েন্টি দলের সাবেক অধিনায়ক নিকোলাস পুরান।

মঙ্গলবার (৯ জুন) সবাইকে বিস্ময়ে হতবাক করে মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন পুরান। কিছুদিন আগে শেষ হওয়া আইপিএলে লখনৌ সুপার জায়ান্টের হয়ে একের পর এক বিস্ফোরক ইনিংস উপহার দিয়েছিলেন পুরান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্তকে কঠিন বলে দাবি করেছেন তিনি। ত্রিনিদাদ ও টোবাগোকে জন্ম নেয়া এই উইকেটকিপার ইনস্টাগ্রামে এক নোটের মাধ্যমে বিদায়ের ঘোষণা দেন। তিনি লিখেছেন, ‘ক্রিকেটপ্রেমী জনতার উদ্দেশে: অনেক চিন্তা ও আত্মবিশ্লেষণের পর, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। এই খেলা, যেটিকে আমরা এত ভালোবাসি, আমাকে অনেক কিছু দিয়েছে-আনন্দ, উদ্দেশ্য, অম্লান স্মৃতি, এবং ক্যারিবিয়ান জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ। ঐ মেরুন জার্সি পরা, জাতীয় সংগীতের সময় দাঁড়িয়ে থাকা এবং প্রতিবার মাঠে নামার সময় সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করা-এই অভিজ্ঞতাগুলোকে শব্দে প্রকাশ করা সত্যিই কঠিন।’

২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে এই হার্ডহিটারের অভিষেক হয়। মাত্র ৯৭ ইনিংসে ২২৭৫ রান করেছেন তিনি। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ১৪৯ ছক্কার রেকর্ডও তার, সব মিলিয়ে যা আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ। আন্তর্জাতিক ক্রিকেটে ৪ হাজারের বেশি রান করা পুরান ২০২১-২২ এ ওয়েস্ট ইন্ডিজকে ১৭টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন।

আরও পড়ুন

পুরান অবসরের ঘোষণা দেয়ার আগের দিনই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডকে তাদের সাদা বলে আসন্ন ইংল্যান্ড সফরের জন্য বিবেচনা না করতে অনুরোধ জানিয়েছিলেন। ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের মাত্র ৮ মাস আগে তার এমন সিদ্ধান্ত ক্যারিবীয়দের জন্য বড় ধাক্কা হয়ে এলো। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে ছিলেন এই হার্ডহিটার। আইপিএলের এবারের আসরে সর্বোচ্চ ৪০ ছক্কা হাকিয়েছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কার সংখ্যায় ক্রিস গেইল, পোলার্ড এবং আন্দ্রে রাসেলের পরেই আছেন তিনি। এখন পর্যন্ত ৩৯৮ ম্যাচে ৬৩৯টি ছক্কা হাঁকিয়েছেন পুরান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

উত্তরা ব্যাংক পিএলসি-এর গুলশান শাখার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন

দিনাজপুরের ঘোড়াঘাটে অনুষ্ঠিত হলো ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা

বিশ্বকাপ উপলক্ষে আজ থেকে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণ করবে প্রশাসন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ইলম নেট ইএমএস-এর সফট লঞ্চ 

হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্য খেজুর গাছ