ভিডিও রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৯ জুন, ২০২৫, ০৯:০৬ রাত

চট্টগ্রামে ময়লার স্তূপ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

চট্টগ্রামে ময়লার স্তূপ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক:  চট্টগ্রাম নগরের চকবাজার থানার চন্দনপুরার অ্যাকসেস রোডের মুখে একটি ডোবার পাশের আবর্জনার স্তূপ থেকে আবুল হাশেম হাছু (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে পরিবার।

সোমবার (৯ জুন) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। মরদেহ উপুড় হয়ে পড়েছিল।

আরও পড়ুন

পুলিশ জানায়, হাশেম হাছু অবিবাহিত ছিলেন ও মানসিক ভারসাম্যহীনতায় ভুগতেন। তিনি প্রায়ই বাসা থেকে বের হয়ে ঘুরে বেড়াতেন। গতকাল রোববার রাতে তিনি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি।

সুরতহালে শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি। তবে বাম পায়ের গোড়ালিতে সামান্য ক্ষতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ হয়ে হাসপাতালে মুফতি আমির হামজা

বগুড়ার সারিয়াকান্দিতে মদের কারখানার সন্ধান, ১০৯০ লিটার মদ উদ্ধার

ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয় : ইরান

দিনাজপুরের চিরিরবন্দরে বাসের ধাক্কায় রিকশা আরোহী নিহত

তারেক রহমান আসায় যেন মনে হয়েছে আমরা অমাবস্যার চাঁদ পেয়েছি- নায়িকা সুবাহ

রাজনৈতিক দলগুলোকে নারীদের নিরাপত্তায় দায়িত্ব নিতে হবে : জাইমা রহমান