ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ জুন, ২০২৫, ০১:১৩ দুপুর

সাবেক সংবাদ উপস্থাপক তরীর নিজ বাসায় রহস্যজনক মৃত্যু

সাবেক সংবাদ উপস্থাপক তরীর নিজ বাসায় রহস্যজনক মৃত্যু

রাজধানীর নিউ ইস্কাটনের একটি বাসা থেকে সাফিনা আহমেদের তরী (৩০) নামে সাবেক এক সংবাদ উপস্থাপকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।


রবিবার (৮ জুন) রাতে মুগদা জেনারেল হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, “তরী চ্যানেল-২৪ ও আরটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন। নিউ ইস্কাটনের বাসায় মা ও বোনের সঙ্গে থাকতেন তিনি।তরীর পৈতৃক নিবাস ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট গ্রামে। তার বাবা খন্দোকার সালউদ্দিন আহমেদ এবং মা সাবিহা আহমেদ রিতা।”

আরও পড়ুন

তরীর মা জানান, ঘটনার দিন সন্ধ্যায় মায়ের সঙ্গে কথা বলে নিজের রুমে চলে যান তরী। পরদিন দুপুরে ডাকতে গিয়ে মা দেখতে পান, তরী বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছেন। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. রাজু বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা