ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ জুন, ২০২৫, ১১:৪৮ দুপুর

জাপানে মার্কিন বিমান ঘাঁটিতে বিস্ফোরণে ৪ এসডিএফ সদস্য আহত

জাপানে মার্কিন বিমান ঘাঁটিতে বিস্ফোরণে ৪ এসডিএফ সদস্য আহত

আন্তর্জাতিক ডেস্ক:  জাপানে যুক্তরাষ্ট্রের কাডেনা বিমান ঘাঁটিতে এক বিস্ফোরণে জাপানি আত্মরক্ষা বাহিনীর (এসডিএফ) চার সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। খবর সিনহুয়ার।

সোমবার (৯ জুন) সকালে স্থানীয় সময় সাড়ে ১১টার দিকে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়ায়  এই বিস্ফোরণ ঘটে। এনএইচকের খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটে কাডেনা ঘাঁটির একটি গোলাবারুদ ডিপোতে, যেটি এসডিএফের তত্ত্বাবধানে আছে।

এসডিএফের সূত্রের বরাতে এনএইচকে জানায়, ডিপোতে বোমা নিষ্ক্রিয় করার প্রস্তুতির সময় বিস্ফোরণটি ঘটে।


প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর আহত ওই চার সেনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তারা আঙুল পুড়ে যাওয়াসহ বেশ কিছু আঘাত পেয়েছেন। তবে আহতদের কারো অবস্থাই গুরুতর নয়।

আরও পড়ুন

পুলিশ বর্তমানে ঘটনাস্থলে পরিস্থিতি তদন্ত করছে।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের অগ্রযাত্রা ঠেকাতে জাপান ওকিনাওয়াকে রক্ষাকবচ হিসেবে ব্যবহার করেছিল। ১৯৪৫ সালের ওকিনাওয়া যুদ্ধে দ্বীপটির মোট জনসংখ্যার এক-চতুর্থাংশেরও বেশি বেসামরিক লোক নিহত হন।

পরবর্তীতে ১৯৭২ সালে একটি দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে শেষ হয় যুক্তরাষ্ট্রের দখলদারিত্ব। তবে চুক্তি অনুযায়ী সেখানে তাদের সামরিক ঘাঁটি রেখে দেয়। বর্তমানে জাপানে যুক্তরাষ্ট্রের যেসব সামরিক ঘাঁটি রয়েছে, তার ৭০ শতাংশই ওকিনাওয়ায় অবস্থিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিসিবি থেকে ঈদ সামগ্রী পাচ্ছেন ক্রিকেটাররা

ইরানই যুদ্ধের শেষ নির্ধারণ করবে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নয়

আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম

আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে আজ