ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৯ জুন, ২০২৫, ০৪:৩১ সকাল

ড. ইউনূস-নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা বিনিময়

ড. ইউনূস-নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা বিনিময়, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর জবাবে ড. মুহাম্মদ ইউনূসও নরেন্দ্র মোদি ও ভারতের জনগণকে শুভেচ্ছা জানান।রোববার (৮ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়।

গত ৪ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বাংলাদেশের জনগণকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠান। সেখানে তিনি বলেন, এই পবিত্র উৎসব আত্মত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের চিরন্তন মূল্যবোধকে স্মরণ করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অত্যাবশ্যক।চিঠিতে নরেন্দ্র মোদি ড. ইউনূসের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।জবাবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ৬ জুন নরেন্দ্র মোদিকে একটি চিঠি পাঠান। সেখানে নরেন্দ্র মোদি ও ভারতের জনগণকে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস চিঠিতে লেখেন, এই বার্তা আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক মূল্যবোধের প্রতিফলন। ঈদুল আজহা আত্মোপলব্ধি, ত্যাগ ও ঐক্যের অনুপ্রেরণা নিয়ে আসে, যা বিশ্বজুড়ে মানুষের কল্যাণে একযোগে কাজ করতে উদ্বুদ্ধ করে।

আরও পড়ুন

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দুই দেশের মাঝে পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও অগ্রগতির পথে একসঙ্গে এগিয়ে যাওয়া সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার

স্বপ্ন ছিল ঢাবির শিক্ষক হওয়ার, জীবন নিয়ে গেল ঝলমলে জগতে

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে ইরান: ফিফা সভাপতি

রাষ্ট্রপতির সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময়

দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা

মাথায় ধানের শীষ নিয়ে প্রধানমন্ত্রীকে একনজর দেখার অপেক্ষায় এক শ্রমিক