ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৮ জুন, ২০২৫, ১০:৫৫ দুপুর

করোনায় আক্রান্ত হয়ে আবারও খেলার বাইরে নেইমার

করোনায় আক্রান্ত হয়ে আবারও খেলার বাইরে নেইমার

স্পোর্টস ডেস্ক:  ফুটবল দুনিয়ার আলোচিতদের মধ্যে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের নাম উঠে আসে বারবার। চোট সংক্রান্ত জটিলতায় ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ এই গোলদাতা জাতীয় দল থেকে অনেকটাই দূরে আছেন। ক্লাব সান্তোসের হয়ে খেলা চালিয়ে গেলেও এবার করোনার হানায় সেটা থেকেও দুরে থাকতে হচ্ছে এই ফুটবলারকে।  

করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন এমন গুঞ্জন শোনা গেলেও পরে তা নিশ্চিত করেছে তার ক্লাব সান্তোস। এই ইনজুরির কারণে বেশ কিছুটা সময় মাঠের বাইরেই থাকছেন তিনি। 

বিখ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো প্রথম নেইমারের কোভিড আক্রান্তের কথা সামনে আনেন। ইনস্টাগ্রামের পোস্টে লিখেছিলেন, ‘নেইমার কোভিড আক্রান্ত হয়েছেন। সান্তোস জানিয়েছে, বৃহস্পিতবার তার শরীরে উপসর্গ দেখা দেয় এবং তিনি অনুশীলনে অংশ নেননি। সোমবার তাকে আবার পরীক্ষা করা হবে।’


রোমানোর এই বার্তার পর বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ‘গ্লোবো’। সান্তোস ক্লাবের পক্ষ থেকেও এক বিবৃতিতে নেইমারের কোভিডে আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়। 

আরও পড়ুন


সান্তোসের বিবৃতিতে বলা হয়, ‘বৃহস্পতিবার থেকেই নেইমারের জ্বর শুরু হয়। কয়েকবার টেস্টের পর আমাদের মেডিকেল টিম নিশ্চিত হয়েছে যে তিনি কোভিডে আক্রান্ত। উপসর্গ দেখা দেয়ার পর থেকেই তাকে আলাদা করে রাখা হয়েছে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে বাড়িতে আইসোলেশনে রয়েছেন।’

কোভিড আক্রান্তের কারণে সান্তোসের হয়ে বৃহস্পতিবারের ম্যাচে খেলতে পারেননি নেইমার। আগামী সোমবার আবারও তার কোভিড টেস্ট হবে। এর আগেও, ২০২১ সালে ফরাসি ক্লাব পিএসজিতে থাকার সময় একবার কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং  মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার

প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

ব্রিটিশ মন্ত্রিসভায় ৪ মন্ত্রীর পদত্যাগ, চাপে কিয়ার স্টারমার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

শাপলার ঘটনায় বিএনপির আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল: নাহিদ

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক