ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ জুন, ২০২৫, ০৯:৩৭ সকাল

কত মৌমাছি ছিলো আপনার পাশে, ফেরদৌসের উদ্দেশে সাইমন

সংগৃহিত,কত মৌমাছি ছিলো আপনার পাশে, ফেরদৌসের উদ্দেশে সাইমন

বিনোদন ডেস্ক :  গত ৫ আগস্টের পর থেকেই পলাতক রয়েছেন চিত্রনায়ক ও ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। প্রায় এক বছর হতে চললেও এখনও কোনো হদিস নেই এই তারকার। ফেরদৌস কোথায় আছেন, কি অবস্থায় আছেন, সে খবর জানেন না তার সহশিল্পীরাও। 

এর মধ্যেই গতকাল (৭ জুন) ছিল ফেরদৌসের ৫১তম জন্মদিন। দিনটিতেও কোথাও কোনো খোঁজ নেই এই নায়কের। যদিও এক বছর আগে চিত্রটি ছিল ভিন্ন। জন্মদিন বেশ আয়োজন করেই উদযাপন করেছিলেন তার ভক্ত-অনুরাগীরা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় তারকার ছবি পোস্ট করে তাকে শুভেচ্ছা জানিয়ে ছিলেন নায়কের সহকর্মীরা। কেউ কেক কেটেও উদযাপন করেছেন। তবে এবার আর সেই চিত্র দেখা যায়নি। 

যে কারণে ফেরদৌসের সঙ্গে একটি ছবি পোস্ট করে আক্ষেপ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। যেখানে তিনি বলেছেন, ফেরদৌসের পাশে যেই মৌমাছিগুলো ছিল তারা আসলে মাছি।

আরও পড়ুন


ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাইমন তার দেওয়া সেই স্ট্যাটাসে লেখেন, ‘কত মৌমাছি ছিল আপনার পাশে! তারা আসলে মৌমাছি না, মাছি ছিল ভাইয়া! যারা মৌ বনে নিজেকে উৎসর্গ করেছিল জোক হয়ে! অসময়ে সব আমাদের চোখে তারকাটা হয়ে বিধছে! গত বছর এই দিনে টাইমলাইন জুড়ে শুধু আপনিই ছিলেন! আজ তারা হরহামেশাই ভুলে গেছে যে, আজ অভিনেতা ফেরদৌস আহমেদের জন্মদিন। ভবিষ্যতে এটা উদাহরণ হয়ে থাকবে ভাইয়া। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া ভাইয়া।’

এদিকে, মাঝে চাউর হয়েছিল ফেরদৌস ভারতে দীর্ঘদিনের বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্তর বাসায় আশ্রয় নিয়ে লুকিয়ে আছেন। যদিও অভিনেত্রী জানান, খবরটি সত্য নয়। এরপর থেকে এখনও আড়ালেই রয়েছেন এই চিত্রনায়ক। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিছিয়ে গেল দেশের প্রথম নারী বিপিএল শুরুর সময়

স্ত্রীর আপত্তিকর ভিডিও অনলাইনে বিক্রির অভিযোগে মামলা

বগুড়ার ধুনট ইউপি কার্যালয়ের তালা ভেঙে ল্যাপটপ চুরি 

আজ পর্যন্ত কোনো মেয়ে আমার বদনাম করেনি : জামিন পেয়ে হিরো আলম

স্থানীয় সরকার নির্বাচনে চমক অপেক্ষা করছে : এমপি নাহিদ

চুয়াডাঙ্গায় গাছ চুরির মামলায় ৪ আসামি কারাগারে