ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৮ জুন, ২০২৫, ০৬:৪৬ সকাল

বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

সংগৃহিত,বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ার প্রধান শহর লস অ্যাঞ্জেলেসে ব্যাপক বিক্ষোভ শুরু করেছেন নথিবিহীন শত শত অভিবাসী। বিক্ষোভ দমনে মার্কিন সেনাবাহীনির অধীন মিলিশিয়া বাহিনী বাহিনী ন্যাশনাল গার্ডের ২ হাজার সদস্যকে মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত বিষয়কত উপদেষ্টা টম হোমান এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন এ তথ্য। শনিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে টম হোমান বলেন, “নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা লস অ্যাঞ্জেলেসকে আরও নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে চাই।”

একই দিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, “মার্কিন নাগরিকদের নিরাপত্তার জন্য ন্যাশনাল গার্ডকে নামানো হয়েছে। যদি এতে পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে লস অ্যাঞ্জেলেসের নিকটস্থ পেন্ডেলটন সেনা ছাউনি থেকে মেরিন সেনাদের একটি দল এসে দায়িত্ব গ্রহণ করবে। তাদেরকে সে রকম নির্দেশ দেওয়া হয়েছে।”

আরও পড়ুন

এদিকে ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম। এক বিবৃতিতে তিনি বলেছেন, “ট্রাম্প প্রশাসন সচেতনভাবে উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে। ন্যাশনাল গার্ড মোতায়েনের পদক্ষেপ একটি ভুল সিদ্ধান্ত এবং এর জেরে প্রশাসনের ওপর জনগণের আস্থা হ্রাস পাবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে যা জানালেন মাসুদ

বাংলাদেশকে কয়েক লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে চীন

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চীন যাচ্ছেন ৯ বছর পর

রংপুর-বগুড়াসহ ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং  মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার

প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’